সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৪ ০১:৪৮:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৪ ০১:৪৮:০৬ পূর্বাহ্ন
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত
স্টাফ রিপোর্টার :: যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শ্রীকৃষ্ণের জন্মতিথি তথা জন্মাষ্টমী। এ উপলক্ষে সোমবার সকালে শহরের কেন্দ্রীয় কালীবাড়ি নাট মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কার্যালয়ের আয়োজনে ও জেলা পূজা উদযাপন পরিষদ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার এমএন মোর্শেদ, প্রফেসর পরিমল কান্তি দে, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল বণিক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী। শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মনি শংকর দাস ও মিঠুন চৌধুরীর যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর কলি তালুকদার আরতি, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ দাস, সুনামগঞ্জ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক রবীন আচার্য্য, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের প্রতিনিধি কুলেন্দু শেখর দাস প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ, জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শীলা বসু, পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট প্রণব কান্তি দাস নীলু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি চন্দন কুমার দাস, শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন উদযাপন পরিষদের সভাপতি বিপ্রেশ রায় বাপ্পী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রমথ চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদ পৌর শাখার সভাপতি প্রদীপ কুমার চৌধুরী আঁচল, সাধারণ সম্পাদক সন্তোষ রায় সন্তো প্রমুখ। অনুষ্ঠানে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে

সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে