সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা
সুনামগঞ্জ সমিতির মানববন্ধন

লামাকাজি সেতুর টোল আদায় বন্ধের দাবি

  • আপলোড সময় : ০২-০৩-২০২৫ ১১:৫২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৫ ১১:৫২:০৩ অপরাহ্ন
লামাকাজি সেতুর টোল আদায় বন্ধের দাবি
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি (এম এ খান) সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। পাশাপাশি একই দাবিতে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপিও দেওয়া হয়। রোববার দুপুরে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সুনামগঞ্জ সমিতির উদ্যোগে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৮৪ সালে চালু হওয়া এই সেতু নির্মাণে ব্যয় হয়েছিল ৭ কোটি টাকা। চার দশকের বেশি সময় ধরে সড়ক ও জনপথ বিভাগ এই সেতু থেকে টোল আদায় করছে। বিগত ৪১ বছর টোল আদায় হওয়ায় নির্মাণ ব্যয়ের টাকা অনেক আগেই উঠে গেছে। বর্তমানে সেতু থেকে টোল আদায় করা বেআইনি। অনতিবিলম্বে লামাকাজি সেতু থেকে স্থায়ীভাবে টোল আদায় বন্ধ করতে হবে। অন্যথায় সুনামগঞ্জবাসী ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। মানববন্ধন শেষে সুনামগঞ্জ সমিতির নেতারা সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বরাবর লামাকাজি সেতু থেকে স্থায়ীভাবে টোল আদায় বন্ধের দাবিতে স্মারকলিপি দেয়। সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি অ্যাডভোকেট মোজাক্কির হোসেন কামালীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় এই মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক ড. মো. দিদার চৌধুরী, সাবেক সভাপতি নাসিম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সাব্বির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক কাশ্মির রেজা, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সাখাওয়াত হোসেন আজাদ, অর্থ সম্পাদক অধ্যাপক মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. সৈয়দ খুররম আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স