সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

তাহিরপুরে ৭ মার্চের মধ্যেই ফসল রক্ষা বাঁধের কাজ সম্পন্নের নির্দেশ

  • আপলোড সময় : ০২-০৩-২০২৫ ০৭:২৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৫ ০৭:২৯:০৬ অপরাহ্ন
তাহিরপুরে ৭ মার্চের মধ্যেই ফসল রক্ষা বাঁধের কাজ সম্পন্নের নির্দেশ
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা চলমান ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ আগামী ৭মার্চের মধ্যে শতভাগ সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম। রবিবার (২ মার্চ) দুপুর ১২টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলার ৭৬টি পিআইসির সভাপতি-সম্পাদকদের নিয়ে বিশেষ এক আলোচনা সভায় এ তাগিদ দেন ইউএনও।
পাউবো সূত্রে জানাযায়, উপজেলার ৮টি হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ চলমান। এসব হাওরে ফসল রক্ষায় বাঁধ নির্মাণে ৭৬টি প্রকল্পে ১২ কোটি ৫৪ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী গত ২৮ফেব্রুয়ারির মধ্যে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করার কথা থাকলেও মাটি সংকট ও নানা জটিলতার কারনে এখন পর্যন্ত ৯০শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সরকারি ভাবে ১০মার্চ পর্যন্ত বাঁধ নির্মাণ কাজের মেয়াদ বাড়ানো হয়েছে। একারণে তাহিরপুরেও বাকি ১০শতাংশ কাজ তুলতে আগামী ৭মার্চ পর্যন্ত সময় বেধে দেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি আবুল হাসেম।
ইউএনও আবুল হাসেম বলেন, ইতিমধ্যে সকল পিআইসির মাটির কাজ সম্পন্ন করা হয়েছে। আগামী ৭মার্চের মধ্যে মাটির দূর্মুজ, ড্রেসিং ও বাঁধে ঘাস লাগানোর কাজ সম্পন্ন করতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। যারা বর্ধিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবেনা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো)'র তাহিরপুরে দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলী মনির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামের আমীর অধ্যাপক রুকন উদ্দিন, বিএনপি নেতা ইমরান হোসেন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স