সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

স্বজন সমাবেশের শতাধিক পরিবারে খাদ্য সহায়তা প্রদান

  • আপলোড সময় : ০২-০৩-২০২৫ ০৬:২৫:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৫ ১০:৩০:২৩ পূর্বাহ্ন
স্বজন সমাবেশের শতাধিক পরিবারে খাদ্য সহায়তা প্রদান
স্টাফ রিপোর্টার ::
দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প এলাকায় হাওর ও সীমান্ত জনপদের সুবিধাবঞ্চিত ১শ পরিবারের মধ্যে পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুল হাসেম প্রধান অতিথি হিসাবে সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের হাতে এই খাদ্যসামগ্রীর (চাল, ডাল, আলু, লবণ, পেঁয়াজ, রসুন, সয়াবিন তেল) ব্যাগ তুলে দেন।
এরআগে টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প (নির্বাহী ম্যাজিষ্ট্রেট) কার্যালয় প্রাঙ্গন থেকে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো. আবুল হাসেমের উপস্থিতিতে যুগান্তরের রজত জয়ন্তী উপলক্ষে আমন্ত্রিত অতিথি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, স্বজন, বিভিন্ন শ্রেণি পেশার মানুৃষজনের অংশ গ্রহনে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এ সময় প্রবীণ (অব.) শিক্ষক মো. মিসবাহ উদ্দিন, যুগান্তর স্বজন সমাবেশ সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট শাহ আলম তুলিপ, দি কান্ট্রি টুডে’র সিলেট ব্যুরো চিফ এমদাদুর রহমান চৌধুরী জিয়া, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় শাখার দপ্তর সম্পাদক হাবিবা আক্তার, এশিয়ান টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এনামুল কবির মুন্না,  দৈনিক যুগান্তরের জামালগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান, সাংবাদিক আব্দুল মান্নান, টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প জামে মসজিদের ইমাম মুফতি আশরাফুল আলম হাবিবী, আব্দুল মান্নান, পরিবেশ ও সমাজ উন্নয়নকর্মী সারওয়ার জাহান, সমাজ উন্নয়নকর্মী আবুল হোসেন, মাওলানা হাবিবুর রহমান, হাফেজ রফিকুল ইসলাম, মাওলানা ইয়াছিন আহমদ, মনির হোসেন, হৃদয় মিয়া, আহমদ আলী, রফিক আহমদ, আতিকুল ইসলাম, ডা. সিরাজুল ইসলাম রাজু, মিলাদুর রহমানসহ স্বজন সমাবেশের সদস্যসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
এসময়, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা, হাবিব সরোয়ার আজাদের মা হাজী মোছা. সামসুন নাহার বেগমের (গত ২৪ ফেব্রয়ারী) মৃত্যুতে (৭০) শোক প্রকাশ করেছেন অতিথিরা। মুত্যুকালে তিনি, ২ ছেলে ৫ মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪