সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

প্রকাশ হল উজ্জ্বল মেহেদী’র নতুন বই ‘আরেক রেভ্যুলুশন’

  • আপলোড সময় : ০২-০৩-২০২৫ ০৫:৪৩:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৫ ০৫:৪৩:১৮ পূর্বাহ্ন
প্রকাশ হল উজ্জ্বল মেহেদী’র নতুন বই ‘আরেক রেভ্যুলুশন’
ঢাকায় একুশে বইমেলায় এবারও শেষদিনের আকর্ষণ হিসেবে প্রকাশ হয়েছে সাংবাদিক উজ্জ্বল মেহেদীর নতুন বই। তাঁর নিজস্ব ধারার ‘জলোপাখ্যান’ প্রকাশ না করে এবার এ বইটি প্রকাশ হলো। এতে বাংলাদেশের পদত্যাগী বিচারপতি এসকে সিনহার সাক্ষাৎকার ও প্রকাশিত কিছু বিশেষ রিপোর্ট গ্রন্থিত হয়েছে। এ জন্য বইটির নাম ‘আরেক রেভ্যুলুশন’। ঢাকার বইমেলার শেষদিন ২৮ ফেব্রুয়ারি শুক্রবার চৈতন্য প্রকাশনের স্টলে বইটি এসেছে। প্রকাশক রাজীব চৌধুরী জানান, সর্বশেষ আকর্ষণ হিসেবে বইটি মেলায় এলেও বিপণন চলবে বছরজুড়ে। পাশাপাশি বইটির প্রকাশনা অনুষ্ঠান কানাডায় করার প্রস্তুতি নেওয়া হবে। মেলার শেষ দিনের আকর্ষণ হিসেবে প্রকাশ হলেও বইটি বছরজুড়ে রকমারিসহ বিভিন্ন অনলাইনমাধ্যমে বিক্রি হবে। সাংবাদিক উজ্জ্বল মেহেদী সত্য কাহিনি অথবা তাঁর সাংবাদিকতার চরিত্র চিত্রণে ‘জলোপাখ্যান’ লিখছেন। সিরিজ গ্রন্থ হিসেবে ২০২৩ সালে একুশের বইমেলায় প্রকাশ হয় প্রথম গ্রন্থ ‘জলজীবিকার জলোপাখ্যান : বারকি, জন বারকি’। ২০২৪-এর বইমেলায় প্রকাশ হয় ‘জলজোছনার জলোপাখ্যান : মউজ, মজে মউজ’। সিরিজের তৃতীয় গ্রন্থ ‘জলমহালের জলোপাখ্যান : লর্ড, ওয়াটার লর্ড’ এবার প্রকাশ হওয়ার কথা ছিল। লেখক জানিয়েছেন, দেশের চলমান পরিস্থিতির কারণে বইটির কিছু তথ্য-উপাত্ত সংগ্রহ এবং যাচাই-বাছাই সম্ভব হয়নি। পরিস্থিতির পরিবর্তন ও রাজনৈতিক স্থিতিশীল অবস্থা ফিরে এলে আগামী বইমেলায় প্রকাশ হবে জলোপাখ্যান সিরিজের তৃতীয় গ্রন্থ ‘ওয়াটার লর্ড’। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী