সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন

স্বস্তি নেই ফলের বাজারেও

  • আপলোড সময় : ০২-০৩-২০২৫ ০৩:৫৩:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৫ ০৩:৫৩:১১ পূর্বাহ্ন
স্বস্তি নেই ফলের বাজারেও
স্টাফ রিপোর্টার :: পবিত্র মাহে রমজানের শুরুতেই সুনামগঞ্জে বাড়তে শুরু করেছে সব ধরনের ফলের দাম। ইতোমধ্যে বিভিন্ন ফলের দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। আগামী ১-২ দিনের মধ্যে ফলের নতুন চালান না আসলে দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বাজারের খুচরা ব্যবসায়ীরা। ক্রেতারা বলছেন, প্রতিবছরই রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের পাশাপাশি বাজারে ফলের দাম বৃদ্ধি পায়। এবছরও ফলের বাজারে স্বস্তি নেই। তাদের দাবি, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ইচ্ছেমতো দাম বৃদ্ধি করছেন। রমজানে সব ধরনের পণ্যের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং করার দাবি জানান ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, রমজানে অন্যান্য দ্রব্যের পাশাপাশি ফলের চাহিদা অনেকটা বেশি থাকে। যার কারণে দাম কিছুটা বাড়ে। বাজারে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ ফল না পাওয়ায় দাম আরও বাড়তে পারে বলে মন্তব্য করেন ব্যবসায়ীরা। সুনামগঞ্জ পৌর শহরের বেশ কিছু ফলের দোকান ঘুরে দেখা যায়, কমলা কেজি প্রতি প্রকারভেদে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৬০ টাকা। আপেল বিক্রি হচ্ছে ২৬০-২৭০ টাকা, মাল্টা ৩০০-৩১০, আঙ্গুর (সাদা) ৩৩০-৩৫০, আঙ্গুর (কালো) ৪৮০-৫০০, ডালিম ৩৫০-৩৬০, পেয়ারা ১০০-১২০ টাকা, খেজুর (জিহাদী) ২৯০-৩০০ টাকা কেজি প্রতি বিক্রি করা হচ্ছে। তরমুজের দামও বেড়ে ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হবে। এভাবে ফলের বাড়তি দামে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বাজারে আসা ক্রেতা আবুল হাসনাত বলেন, গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে। আগে আপেল ১৬০-১৮০ টাকায় পাওয়া যেত কিন্তু এখন দাম ২৫০ টাকার উপরে। এভাবে দাম বাড়তে থাকলে ফল ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। আরিফ মিয়া নামের এক ক্রেতা জানান, রমজানে তো সব ধরনের জিনিসপত্রের দাম বাড়ে। আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো তাঁরা যেন নিয়মিত বাজার মনিটরিং করেন। তাহলে এতো সহজে ব্যবসায়ীরা দাম বাড়াবে না। লোকমান মিয়া বলেন, কয়েকদিন আগেও সবকিছুর দাম নাগালের মধ্যে ছিল। কিন্তু হঠাৎ করে দাম বাড়ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় বাজারে এক ধরনের সিন্ডিকেট তৈরি হয়ে বিভিন্ন সময়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে বাজারে কোনো ধরণের সিন্ডিকেট আছে কি-না তা প্রশাসনকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাহলে দাম কিছুটা কমবে। খুচরা ব্যবসায়ী রাজিব মিয়া বলেন, ফলের দাম বাড়তির দিকে। বিভিন্ন ফলে ২০-৩০ টাকা প্রতি কেজিতে দাম বেড়েছে। বেশি দামে ক্রয় করার কারণে কিছুটা বেশি দামে ফল বিক্রি করতে হচ্ছে। তবে আগামী সপ্তাহে দাম আরও বাড়তে পারে বলে জানান তিনি। ব্যবসায়ী ছাদিক জানান, বাজারে পর্যাপ্ত ফল পাওয়া যাচ্ছে না। এ কারণে বেশি দামে কিনতে হচ্ছে, এখন দাম বেশি দিয়ে কিনে আমরা তো আর কম দামে বিক্রি করতে পারি না। আমরা সব সময়ই চেষ্টা করি কম দামেই বিক্রি করার। সুয়েল মিয়া নামের আরেক ব্যবসায়ী বলেন, রমজান মাসকে সামনে রেখে বাজারে ফলের দাম বাড়ছে। কয়দিন আগেও দাম তুলনামূলক অনেক কম ছিল। কিন্তু এখন দাম বাড়ছে। এই দাম বাড়ার প্রবণতা পুরো রমজানজুড়েই থাকবে। আমাদের মতো সাধারণ বিক্রেতাদের করার কিছুই নেই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা