সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

গোলাপ ৭ দিন ও রুপা-শাকিল ৫ দিনের রিমান্ডে

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৪ ০১:৩১:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৪ ০১:৩১:৫৪ পূর্বাহ্ন
গোলাপ ৭ দিন ও রুপা-শাকিল ৫ দিনের রিমান্ডে
সুনামকণ্ঠ ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাকশ্রমিক রুবেলকে হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানার মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা স¤পাদক আবদুস সোবহান গোলাপকে ৭ দিনের রিমান্ডে এবং সাংবাদিক দ¤পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন। সন্ধ্যার আগে গোলাপকে আদালতে হাজির করে আদাবর থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে আদালত ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত রোববার রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গোলাপকে গ্রেপ্তার করা হয়। তাকে আদাবর থানার এ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এদিকে উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি হত্যা মামলায় চারদিনের রিমান্ড শেষে ৭১ টিভির সাবেক প্রধান বার্তা স¤পাদক শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে আদালতে হাজির করা হয়। উত্তরা পূর্ব থানার পুলিশ তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে আদাবর থানায় দায়ের করা পোশাক শ্রমিক হত্যা মামলায় শাকিল ও রুপাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। একই সঙ্গে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে আদাবর থানার মামলায় দুইজনকে গ্রেপ্তার দেখিয়ে ৫ দিন রিমান্ড মঞ্জুর করেন। গত ২২ আগস্ট শাকিল ও রুপাকে চারদিনের রিমান্ডে নেওয়া হয়। ২১ আগস্ট রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশ যাওয়ার প্রাক্কালে তাদের আটক করা হয়। আদাবর থানায় দায়ের করা পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদসহ ১৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়। গত ২২ আগস্ট পোশাকশ্রমিক রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে ছাত্র-জনতার প্রতিবাদী মিছিলে অংশ নেন। এসময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে মিছিলে গুলি ছোড়া হয়। এতে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন রুবেল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মারা যান তিনি। মামলায় আসামির তালিকায় দল হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, বাংলাদেশ তাঁতী লীগ, বাংলাদেশ কৃষক লীগ, বাংলাদেশ মৎস্যজীবী লীগের নামও রয়েছে। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, আসামি আব্দুস সোবহান গোলাপ, শাকিল ও রুপা পোশাক শ্রমিক রুবেল হত্যাকা-ন্ডের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। ঘটনার মূল রহস্য এবং হত্যাকান্ড-র নির্দেশদাতাদের নাম জানার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য