সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

জামালগঞ্জে যুবকের মৃত্যু নিয়ে রহস্য

  • আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০১:২৭:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০১:২৭:৫০ পূর্বাহ্ন
জামালগঞ্জে যুবকের মৃত্যু নিয়ে রহস্য
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জে এক যুবকের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহত ওই যুবকের নাম মো. রাসেল মিয়া (৩২)। তিনি নয়াহালট গ্রামের মো. সাহিদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, বৃহ¯পতিবার রাত ৮টার দিকে রাসেল তার গ্রামের বাড়ি নয়াহালট থেকে রাতের খাবার খেয়ে একই গ্রামে গরম শাহ বাৎসরিক ওরস দেখার উদ্দেশ্য ঘর থেকে বেরিয়ে যান। পরে ভোর ৪টায় ওই গ্রামের আকাশ ও হোসাইন নামের দুজন ব্যক্তি রাসেলকে অসুস্থ অবস্থায় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালের চিকিৎসক মৃতের বিষয়টি তার পরিবারকে জানানোর জন্য ওই দুই ব্যক্তিকে বলেন। তখন রাসেলকে হাসপাতালে নিয়ে যাওয়া ওই দুই ব্যক্তি মোবাইল ফোনে কথা বলতে বলতে হাসপাতাল থেকে বেরিয়ে যান। পরে দীর্ঘক্ষণ নিহত রাসেলের পরিবারের কোনো লোকজন না আসায় কর্তব্যরত চিকিৎসক জামালগঞ্জ থানাকে অবগত করেন। খবর পেয়ে জামালগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক সুপ্রাংশু দে দিলু হাসপাতালে গিয়ে নিহত রাসেলের পরিচয় সংগ্রহ করে পরিবারের সাথে যোগাযোগ করে রাসেলের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহত রাসেলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪