সুনামগঞ্জ , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই” প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনে সভা ২৮ জুলাই থেকে নৌ-পরিবহন ধর্মঘটের ঘোষণা শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা-শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে
দিরাই-মদনপুর সড়ক

বেইলি সেতুর পাটাতন দেবে ট্রাক আটকা, ১২ ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

  • আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০১:২৩:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০১:২৩:০৩ পূর্বাহ্ন
বেইলি সেতুর পাটাতন দেবে ট্রাক আটকা, ১২ ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর এলাকায় একটি বেইলি সেতুর পাটাতন দেবে পণ্যবাহী ট্রাক আটকা পড়ায় দিরাই-মদনপুর সড়কে প্রায় ১২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। জানাযায়, শুক্রবার ভোর চারটা থেকে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেতু থেকে ট্রাক সরিয়ে পাটাতন মেরামতের পর সড়কপথটিতে বিকেল চারটার দিকে আবার যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়রা জানান, ওই সড়ক দিয়ে দিরাই ও শাল্লা উপজেলার মানুষজন জেলা সদর এবং দেশের অন্য অঞ্চলে যাতায়াত করেন। মদনপুর এলাকার বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ। তাই এর পাশে আরেকটি নতুন সেতু নির্মাণের কাজ চলছে। শুক্রবার ভোর চারটার সময় সিলেট থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক সেতুর ওপর ওঠে। এ সময় সেতুর স্টিলের পাটাতন দেবে ট্রাকটি আটক পড়ে। এ কারণে সরু সেতুর দুই দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে অনেকেই ঝুঁকি নিয়ে হেঁটে সেতু পার হয়েছেন। অনেকে সড়কে আটকে ভোগান্তিতে পড়েন। সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আহাদ উল্লাহ জানান, সেতুটির দুটি পাটাতন ঠিক করা হয়েছে। বিকেলে ট্রাকটি সরানো হয়েছে। পরে বিকেল চারটার দিকে সেতুটি দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২

মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২