সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন

সিলেটে ৮ ছিনতাইকারী গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৮-০২-২০২৫ ০৮:৫৮:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৫ ০৮:৫৮:৪৬ অপরাহ্ন
সিলেটে ৮ ছিনতাইকারী গ্রেপ্তার
সুনামকণ্ঠ ডেস্ক :: পবিত্র রমজান মাস এলেই সিলেটে বাড়ে ছিনতাই। মাহে রমজানের আগে ছিনতাই রুখতে মাঠে নেমেছে এসএমপি পুলিশ। মানুষের চলাচল নিরবচ্ছিন্ন রাখতে সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। গত ৪৮ ঘণ্টায় পৃথক অভিযানে সিলেট নগরের বিভিন্ন এলাকা থেকে চিহ্নিত ৮ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত ৫টি চাকু। বৃহ¯পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। গ্রেপ্তাররা হলেন- কুমিল্লার লাকসাম থানার হাটিরপার উত্তরপাড়ার মহরম আলীর ছেলে রুমেল হোসেন (২১), সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার কুটি মিয়ার ছেলে বর্তমানে নগরের কাজিটুলা নাসির মিয়ার কলোনির বাসিন্দা পারভেজ আহমদ পাবেল (২২), সুনামগঞ্জের ছাতক উপজেলার ছাতারখাই গ্রামের মকদ্দছ আলীর ছেলে বর্তমানে নগরের আখালিয়া নয়াবাজার উজ্জীবন ১৫নং বাসার শরীফ (২৭), দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের হাসামপুর পশ্চিমপাড়ার সিদ্দিক আলীর ছেলে হামিদুর রহমান (২৪), সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের ডাইয়ারপাড় গ্রামের নূর মিয়ার ছেলে আক্তার হোসেন (২৯), এসএমপির শাহপরান থানার বালুচরের কাদির মিয়ার ছেলে বিল্লাল আহমদ (৩৫), কুমিল্লার দেবিদ্বার উপজেলার খলিলপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে ও সিলেট নগরের ঘাসিটুলা খেওয়াঘাট এলাকার মো. মামুন (২০) এবং কুমিল্লার লাকসাম আমদুয়ার কাজি বাড়ির আবুল হাসেমের ছেলে ও নগরের লালদিঘীরপাড় টাউন বোর্ডিংয়ের নাছির উদ্দিন (২৫)। গ্রেপ্তাররা চিহ্নিত ছিনতাইকারী ও একাধিক চুরি, ছিনতাই, দস্যুতা মামলার আসামি বলেও জানায় পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ

ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ