সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

পবিত্র রমজান মাস উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা

  • আপলোড সময় : ২৮-০২-২০২৫ ১২:৪০:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৫ ১২:৪০:১৮ পূর্বাহ্ন
পবিত্র রমজান মাস উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার :: আসন্ন পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুনামগঞ্জ জেলা পুলিশ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), পুলিশ সুপার (সাময়িক দায়িত্ব) তাপস রঞ্জন ঘোষ। সভায় উপস্থিত ব্যবসায়ী ও অন্যান্য প্রতিনিধি আসন্ন রমজান মাসে শহরের সার্বিক নিরাপত্তা, পণ্যের কৃত্রিম সংকট রোধ, পুলিশের টহল জোরদারকরণ, অবৈধভাবে ফুটপাত দখল, যানজট নিরসন, শহরে ট্রাক প্রবেশের সময় নির্ধারণ, রাস্তার পাশে মাছ বিক্রি বন্ধকরণ এবং টাকা বহনে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। পুলিশ সুপার (সাময়িক দায়িত্ব) তাপস রঞ্জন ঘোষ তার বক্তব্যে জানান, জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। শহরের গুরুত্বপূর্ণ মার্কেট ও পয়েন্টে পুলিশ মোতায়েন করা হবে। ছিনতাই ও চুরি প্রতিরোধে দিনে ও রাতে নিয়মিত টহল ডিউটি চালু থাকবে এবং সাদা পোশাকে পুলিশ নিয়োজিত থাকবে। তিনি সাধারণ জনগণকে ব্যক্তিগত নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং বড় অঙ্কের টাকা বহনের ক্ষেত্রে পুলিশের সহায়তা গ্রহণের অনুরোধ জানান। এছাড়া ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে জেলা পুলিশ নিরবচ্ছিন্নভাবে কাজ করবে এবং রমজানে কৃত্রিম সংকট তৈরি করে বাজারে অস্থিরতা যেন সৃষ্টি না হয়, সে বিষয়েও নজরদারি রাখা হবে বলে তিনি আশ্বস্ত করেন। উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, অফিসার ইনচার্জ (সুনামগঞ্জ সদর মডেল থানা) মো. আবুল কালাম, ডিআইও-১ মো. আজিজুর রহমান, ওসি ডিবি মোহাম্মদ আহমদ উল্যা ভূঁইয়াসহ সুনামগঞ্জ জেলার স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন সেক্টরের ব্যক্তিবর্গ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি