সুনামগঞ্জ , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই

মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২২

  • আপলোড সময় : ২৮-০২-২০২৫ ১২:৩৬:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৫ ১২:৩৬:০২ পূর্বাহ্ন
মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২২
স্টাফ রিপোর্টার :: দিরাইয়ে মসজিদ কমিটিকে নিয়ে বিরোধের জেরে দুই পক্ষে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ২২জন আহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার তাড়ল ইউনিয়নের সরালীতুপা গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে গুরুতর আব্দুস সালাম (৬০), মাহমুদা (৪০), বাহার উদ্দিন (৪০), সালমা (২৭), মেহেরা খাতুন (৬০), আইজু মিয়া (২৪), মাসুক মিয়া (১৬)-কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। এছাড়া আহত রায়হান উদ্দিন (৪০), মাহমুদ বেগম (৩৯), জালাল উদ্দিন (৫০), ফারুক মিয়া (৪০), বিল্লাল মিয়া (৪২), তাইমা বেগম (২৬), মধু মিয়া (৬৫), বিনল মিয়া (৩০), সাকিব মিয়া (২৩), ফুরকান উদ্দিন (৪৫), মানিক মিয়া (১৮), জিসান (১৯), বাদল মিয়া (১৬) দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। অনেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা. মণি রানী তালুকদার। স্থানীয়রা জানান, গ্রামের সালাম মিয়া ও সাবেক মেম্বার আলা উদ্দীনের লোকজনের মধ্যে মসজিদ কমিটিকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ২২ জন আহত হন। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মসজিদ কমিটির দ্বন্দ্বে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স