সুনামগঞ্জ , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদের কি বিশ্বাস করা যায় : প্রধানমন্ত্রী হাওরজুড়ে বজ্রপাত আতঙ্ক দোয়ারাবাজারে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ মানুষ হাওর থেকে ধান আনতেই নাভিশ্বাস এসআই সুপ্রাংশু দে’র মৃত্যুতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র শোক শ্রীশ্রী জগন্নাথদেবের নবনির্মিত মন্দির উদ্বোধন আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নোনাজলে ডুবে যাচ্ছে স্বপ্ন, ডুবে যাচ্ছে একটি প্রজন্ম এসএসসি পরীক্ষার্থীসহ ৪ লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি ২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক ‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক পাগল হাসানের গান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি বজ্রপাত কেড়ে নিল ৫ প্রাণ মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন

বাজার মনিটরিং কমিটির অভিযান, ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপলোড সময় : ২৮-০২-২০২৫ ১২:২১:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৫ ১২:২১:১২ পূর্বাহ্ন
বাজার মনিটরিং কমিটির অভিযান, ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরে বাজার মনিটরিং কমিটি অভিযান চালিয়েছে। অভিযানে দোকানের সামনের ফুটপাতে মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৭ মুদি দোকান, এক ফলের দোকানী এবং এক গরুর মাংস বিক্রেতাকে জরিমানা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউর রায়হান, সাবিবুর রহমান, মোসা. মরিয়ম আক্তারের সমন্বয়ে এ অভিযান পরিচালকনা করা হয়। এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা আহমদ আসিফুর রহমান, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক ও বাজার মনিটরিং কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী, জেলা ক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন প্রমুখ উপস্থিত ছিলেন। বৃহ¯পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পুরাতন জেল রোড, গরুর মাংসের বাজার ও মোরগের বাজার মনিটরিং করা হয়। বাজার মনিটরিং-এর সময় দোকানের সামনের ফুটপাতে মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে মুদি দোকানদার আশফাক চৌধুরীকে ২ হাজার টাকা, অজয় রায়কে ২ হাজার টাকা, শঙ্কর রঞ্জন রায়কে ২ হাজার টাকা, হিতেন্দ্র রায়কে ২ হাজার টাকা, রিষান ট্রেডার্সের ম্যানেজার গুণেন্দ্র দাসকে এক হাজার টাকা, নান্টু পালকে এক হাজার টাকা, চাল বিক্রেতাকে শহীদুল হককে ৫শত, ফল ব্যবসায়ী সাজ্জাদুর রহমানকে দুই শত টাকা এবং বেশি দাম চাওয়ায় মাংস বিক্রেতা আব্দুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সুনামগঞ্জ সদর থানা পুলিশের এসআই জুলহাস জানান, তিনিসহ সদর থানার একদল পুলিশসহ বাজার মনিটরিং কমিটিকে সহযোগিতা করেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স