সুনামগঞ্জ , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল
‘আওয়ামী দোসর’দের কমিটিতে অন্তর্ভুক্ত করার অভিযোগ

শান্তিগঞ্জ বিএনপি’র নবগঠিত কমিটি প্রত্যাখ্যান

  • আপলোড সময় : ২৮-০২-২০২৫ ১২:১৮:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৫ ০১:৪৪:৪২ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ বিএনপি’র নবগঠিত কমিটি প্রত্যাখ্যান
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে এবং এই কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির একাংশের পদবঞ্চিত নেতাকর্মীরা। বৃহ¯পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন বলয়ের পদবঞ্চিত নেতাকর্মীরা সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ছলিব নূর বাচ্চু। লিখিত বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের সুবিধাভোগী ও পৃষ্ঠপোষকরা শান্তিগঞ্জ উপজেলা বিএনপির কমিটিতে পুরস্কৃত হয়েছে। আওয়ামী দোসরদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য এই কমিটি করা হয়েছে। ত্যাগীদের বাদ এই কমিটি গঠন করায় তৃণমূলের নেতাকর্মীরা নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করছেন। বিগত সময়ে যারা দলের জন্য আন্দোলন সংগ্রাম করেছে তাদের মূল্যায়ন করা হয় নাই। আওয়ামী দোসরদের বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণার দাবি জানান। সংবাদ সম্মেলনে শেষে শান্তিগঞ্জ বাজারে বিক্ষোভ করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছলিব নূর বাচ্চু, ইসমত পাশা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি ফরিদুর রহমান, বিএনপি নেতা সেলিম আহমেদ, আব্দুল লতিফ, নাজমুল হোসেন, এসএম রাবেদ, জমির মিয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম