সুনামগঞ্জ , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব দুর্গাপূজায় থাকবে তিন স্তরের নিরাপত্তা গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ

শান্তিগঞ্জে প্রবাসীর জায়গা দখলের পাঁয়তারা

  • আপলোড সময় : ২৮-০২-২০২৫ ১২:১৬:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৫ ১২:২২:১৪ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে প্রবাসীর জায়গা দখলের পাঁয়তারা
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামের এক প্রবাসীর পৈতৃক জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা করে যাচ্ছে একটি চক্র। ভুক্তভোগী পরিবারের লোকজন আইনের দ্বারস্থ হয়েও মিলছে না প্রতিকার। চরম আতঙ্কে ভোগছেন প্রবাসীর পরিবারের সদস্যরা। উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন তফশীল অফিসের কাগজ পর্যালোচনা করে দেখা যায়, শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামের আসামমুড়া মৌজার এস.এ জে.এল নং ২৫৫, এস.এ খতিয়ান নং-৩৭,১/১৮,০৭,৪৩,১৫,১০০,১৯,৬২,৩৯ এস.এ দাগ নং-০৬, বতর্মাণ খতিয়ান নং ১৭০, জে.এল নং ৩৪, দাগ নং-৮, পরিমাণ-৫.৬৯৫০ একর লায়েক পতিত ও বোরো ভূমি রয়েছে। ভূমিটির প্রকৃত মালিক আসামমুড়া গ্রামের মৃত সুফি মিয়ার উত্তরাধিকারী জসিম উদ্দিন ও সাইফ উদ্দিন। সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত জায়গার বেশির ভাগ অংশে ধান চাষাবাদ করা হয়েছে। কিছু অংশে একটি টিনের চালার ছোট ঘর রয়েছে। মূলত এই ঘরটি রাতারাতি নির্মাণ করেছেন ওই গ্রামের সমছুল মিয়ার ছেলে শিপন মিয়ার স্ত্রী রুবেনা বেগম। বাকি অংশে চাষাবাদ করেছেন প্রবাসী পরিবারের লোকজন। পুরো জায়গার চার পাশে সীমানা পিলার রয়েছে। আসামুড়া গ্রামের প্রবাসীর জায়গায় রাতের আধারে ঘর নির্মাণকারী শিপন মিয়ার স্ত্রী রুবেনা বেগম জানান, আমরা এই জায়গাটি গ্রামের অজুদ মিয়ার কাছ থেকে ক্রয় করেছি। অজুদ মিয়া আমাদেরকে এই জায়গাই ঘর নির্মাণের জন্য বলেছেন তাই আমি এখানে ঘর নির্মাণ করেছি। আমি জায়গা ক্রয় করে মালিক হয়েছি। তবে এখন শুনতে পেরেছি জায়গাটি জসিম উদ্দিন ও সাইফ উদ্দিনের। এই বিষয়ে গ্রামের পঞ্চায়েতরা অবগত রয়েছেন। থানা পুলিশ আমাদেরকে বলেছেন এই জায়গায় আপাতত কোন কাজ না করার জন্য। আমরা আর তেমন কোন কাজ করিনি। গ্রামের মুরব্বী নজরুল ইসলাম ও তালেব আলী জানান, এই জায়গার মূল মালিক প্রবাসী জসিম উদ্দিন ও সাইফ উদ্দিন। কিছুদিন আগে গ্রামের শিপন মিয়ার স্ত্রী রুবেনা বেগম গ্রামের অজুদ মিয়ার কাছ থেকে জায়গা ক্রয় করেছেন। শিপন মিয়ার স্ত্রী রুবেনা বেগম যে জায়গায় ঘরটি নির্মাণ করেছেন সেটি প্রবাসী জসিম উদ্দিন ও সাইফ উদ্দিনের পৈতৃক স¤পত্তি। বিষয়টি গ্রামের সবাই অবগত আছেন। ভুক্তভোগী সাইফ উদ্দিনের স্ত্রী ঝুমা আক্তার জানান, আমাদের ঘরে পুরুষ মানুষ বলতে কেউ নাই। আমার স্বামী ও আমার ভাশুর দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। এই জায়গাগুলোতে আমরা চাষাবাদ করে আসছি। একটি চক্র আমাদের পরিবারের অগোচরে রাতের আধারে জমিগুলো দখল করার চেষ্টা করে যাচ্ছে। আমরা বৈধ মালিক হয়েও কোন আইনী প্রতিকারও পাচ্ছি না। চক্রটি আমাদের সব জমিই দখলে নিতে চাইছে। আমরা খুবই আতঙ্কে আছি। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন এই ভূমিখেকো চক্রের হাত থেকে আমাদেরকে যেন রক্ষা করেন। জসিম উদ্দিন ও সাইফ উদ্দিনের ভগ্নিপতি উপজেলার গাজীনগর গ্রামের নুরুল হক জানান, আমরা থানা ও কোর্টে অভিযোগ দিয়েছে। আমার শ্বশুরের বৈধ সম্পত্তি একটি ভূমিখেকো চক্র দখল করে নিতে চাচ্ছে। কিছু জায়গায় তারা রাতের আধারে ঘর নির্মাণ করেছে। এই চক্রটি আইন আদালত কিছুরই তোয়াক্কা করে না। আমার শ্বশুরের বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকার সুযোগে তারা জমিগুলো দখল করতে চাইছে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী জানান, এই বিষয়ে আমার কাছে একটি অভিযোগ দিয়েছিলেন প্রবাসীর স্ত্রী ঝুমা আক্তার। তবে জায়গা সংক্রান্ত কাজ আমাদের না। আমরা এলাকার আইন-শৃঙ্খলা বজায় রাখতে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। উভয়পক্ষের মধ্যে যাতে কোন সংঘর্ষের ঘটনা না ঘটে সে জন্য উভয়পক্ষের সাথে কথা বলেছি। মূলত জয়গা সংক্রান্ত কাজ মহামান্য আদালত ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেখবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক

উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক