সুনামগঞ্জ , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল
জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ সম্পন্ন

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে আনসার ও ভিডিপি সদস্যরা

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ০৬:৫৪:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ০৬:৫৬:১৫ অপরাহ্ন
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে আনসার ও ভিডিপি সদস্যরা
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল দশটায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জ এর উপমহাপরিচালক মো. জিয়াউল হাসান। বাংলাদেশ আনসার ভিডিপির সুনামগঞ্জ জেলা কমান্ড্যাট রুবায়েত বিন সালাম'র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনী সুনামগঞ্জ জেলার অধিনায়ক লে. কর্ণেল শাহিন আলম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জ এর পরিচালক সঞ্জয় চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন।
বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আনসার ও ভিডিপি সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে। আগামীতে বিভিন্ন নির্বাচনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে এই বাহিনী নিজেদের উৎসর্গ করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমরা বিশ্বাস করি৷ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লবোত্তর জরুরি পরিস্থিতি মোকাবেলায় কমিউনিটি অ্যালার্ট মেকানিজমের মাধ্যমে আনসার ও ভিডিপি সদস্যরা সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা রেখে আস্থার স্বাক্ষর রেখেছে বলেও মন্তব্য করেন বক্তারা।
সমাবেশে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইউনিয়ন দল নেতা, দলনেত্রী , ইউনিয়ন কমান্ডার, সহকারী কমান্ডার সহ উপজেলা ও জেলার কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে দৃষ্টান্তমূলক কাজের স্বীকৃতিস্বরুপ ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে আনসার ও ভিডিপি ৪ জন সদস্যকে সাইকেল, ৪ জনকে সেলাইমেশিন ও ১০ জনকে ছাতা উপহার দেওয়া হয়েছে।
এছাড়া আনসার ভিডিপির সুনামগঞ্জ জেলা কমান্ড্যাটের পক্ষ থেকে আরও ৪ জন কে বিশেষ পুরষ্কারে পুরষ্কৃত করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার