সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান

বৃক্ষমেলায় বাহারি গাছের সমাহার, সুলভ মূল্যে মিলছে গাছের চারা

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৪ ০১:০৫:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৪ ০১:০৫:৪৬ পূর্বাহ্ন
বৃক্ষমেলায় বাহারি গাছের সমাহার, সুলভ মূল্যে মিলছে গাছের চারা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় দেশী-বিদেশী প্রজাতির গাছের চারা সুলভ মূল্যে বিক্রি শুরু হয়েছে। রবিবার (২৫ আগস্ট) সকাল থেকে শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে শুরু হওয়া মেলায় জেলার বিভিন্ন স্থান থেকে আসা নার্সারি ব্যবসায়ীদের ৩২টি স্টল স্থাপন করা হয়েছে। প্রতিটি স্টলে রয়েছে দেশী-বিদেশী গাছের সমাহার। মেলার শুরু থেকে ভালো বেচা-কেনা হচ্ছে বলে জানান একাধিক নার্সারির মালিক। এবারের মেলায় ফল গাছের চারার মধ্যে রয়েছে রামবুটান, লংগান, খরচল, চেরিফল, কদবেল, স্বরূপা, সফেদা, আনার, ডালিম, মাল্টা, কমলা, আতাফল, আম, আমলকি, পেয়ারা, বরিশালের আমড়া, জলপাই, লটকন, লেবু, জাম্বুরা, বড়ই, নারকেল, কামরাঙ্গা প্রভৃতি। ঔষধি গাছের চারার মধ্যে রয়েছে নিম, বহেড়া, হরিতকি, এলোভেড়া, ডায়াবেটিস প্রতিরোধের গাছের চারা, পাথরকুচি, বাসক, তুলসী, থানকুনি প্রভৃতি। ফুল গাছের চারার মধ্যে রয়েছে বাগান বিলাস, রঙ্গন, অলকানন্দা, পদ্ম, স্থল পদ্ম, কাঠ গোলাপ, ক্যামেলিয়া, জবা, আনিকা, টগর, পাতা বাহার, মুসনরা, গোলাপ, গাদা, মাধবী লতা, রজনীগন্ধা, আইভিলরা, কলাপাতি, মিনজুরী, তালপাম্প, ছাইপাম্প, পেরিকলা, চাইনিজ বাঁশ, নাকাচুরা, সিজিয়াম, মছন্ডা, শেওড়া, রাধাচূড়া, কৃষ্ণচূড়া, ডালিয়া, চায়না রোজ, বেলী, টিউলিপ, সূর্যমুখি, গন্ধরাজ, হাসনাহেনা, নয়নতারা, কবরী, অপরাজিতা, কলমি লতা, কামিনী, কলাবতী, পপি, চামেলী, বকুল, সন্ধ্যা মালতি, অর্কিড, ক্যাকটাস প্রভৃতি। দেশী ও বিদেশী কাঠ গাছের চারা বিক্রি হচ্ছে। মেহগনি, আম, জাম, শিলকড়ই, কদম, ছামল, শিমুল, সেগুন, গামাইর, লম্বু, কুমা, কড়ই, রেইনট্রি প্রভৃতি। রাজু আনিকা নার্সারির মালিক রাজু আহমদ বলেন, আমার নার্সারিতে দুষ্প্রাপ্য দেশী-বিদেশী ঔষধি, ফলের, ফুলের এবং কাঠ গাছের চারা রয়েছে। মেলার আগের দিন দুপুর থেকে বেচা-কেনা শুরু হয়েছে। সকল প্রকার গাছের চারা আছে আমার নার্সারিতে। মা বাবার দোয়া নার্সারির মালিক শাহিদ মিয়া বলেন, আমার নার্সারিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রয়েছে। ক্রেতারা সকাল থেকে কিনে নিচ্ছেন তাদের পছন্দের চারা গাছ। আশাকরি বেচা-কেনা ভাল হবে। সাজানো বাগান নার্সারির মালিক তৌফিকুল ইসলাম বলেন, গত বছরের তুলনায় এবার বেশি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা রেখেছি। ক্রেতাদের পছন্দের চারা গাছ আছে নার্সারিতে। গত বছরের মতো চারা গাছের দাম সমমানে রেখেছি। সুনামগঞ্জের রেঞ্জ অফিসার সাদ উদ্দিন আহমদ বলেন, এবারের মেলায় আগের দিন থেকে বেচা-কেনা শুরু হয়েছে। বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রতিটি নার্সারিতে রয়েছে। প্রত্যেক নার্সারিতে ক্রেতাদের পছন্দের চারা আছে। মেলায় বৃক্ষরোপণের আগ্রহ বৃদ্ধি পাবে। আশাকরি আগামী ৩১ আগস্ট পর্যন্ত মেলায় ভাল বেচা-কেনা হবে। গাছ রোপণের মাধ্যমে দেশে বনায়ন বৃদ্ধি পাবে এবং সুস্থ পরিবেশ তৈরি হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা

জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা