সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন

শান্তিগঞ্জে দোকানসহ ৪ বসতঘর পুড়ে ছাই

  • আপলোড সময় : ২৬-০২-২০২৫ ১১:৫৬:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৫ ১১:৫৬:০৪ অপরাহ্ন
শান্তিগঞ্জে দোকানসহ ৪ বসতঘর পুড়ে ছাই
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জে অগ্নিকান্ডে মুদি দোকানসহ ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়সিদ্ধি গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো জয়সিদ্ধি গ্রামের ওয়াব আলী, রেদুয়ান হোসেন রাব্বি, মাওলানা খালেদ আহমেদ ও তেজাব আলী। স্থানীয়রা জানান, বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে জয়সিদ্ধি গ্রামের একটি রান্নাঘর থেকে অগ্নিকান্ডের সূচনা হয়। পরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের তীব্রতায় মুহূর্তের মধ্যে একটি মুদি দোকান, ৩টি বসতঘর, আসবাবপত্র, নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা জানান, আগুনে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। আসবাবপত্র আর মূল্যবান সব জিনিস আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। চোখের সামনে সব পুড়ে গেলো। এখন আমরা নিঃস্ব। এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আলমগীর হোসেন বলেন, অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথে আমরা গিয়েছিলাম। তবে রাস্তা খারাপ থাকায় গাড়ি নিয়ে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। আমরা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে দেন। পরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে তথ্যাদি সংগ্রহ করেছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ