সুনামগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন

এলাকাবাসীর তোপের মুখে হল ছাড়লেন শাবিপ্রবির শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৪ ০১:০১:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৪ ০১:০১:৪৭ পূর্বাহ্ন
এলাকাবাসীর তোপের মুখে হল ছাড়লেন শাবিপ্রবির শিক্ষার্থীরা
সুনামকণ্ঠ ডেস্ক :: এলাকাবাসীর তোপের মুখে আবাসিক হল ছেড়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। হলে ছাত্রলীগ আছে এমন অভিযোগ এনে এলাকাবাসী শিক্ষার্থীদের হল ছাড়তে বাধ্য করেছেন বলে জানা গেছে। সোমবার (২৬ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে চাপের মুখে হল ছাড়েন শিক্ষার্থীরা। এ সময় অনেক শিক্ষার্থীকে অশ্রুসিক্ত হয়ে হল থেকে বের হতে দেখা যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (২৬ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন স্থানীয়রা। তারা অভিযোগ আনে ছেলেদের হলগুলোতে ছাত্রলীগ অবস্থান করছে। তাই তারা শাহপরাণ হলের সামনে এসে অবস্থান নেয়। পরে ২ ঘণ্টা সময় বেঁধে দিয়ে শিক্ষার্থীদের আবাসিক হল ছেড়ে দিতে আল্টিমেটাম দেয় এলাকাবাসী। তখন চাপের মুখে পড়ে হল ছাড়তে বাধ্য হন শিক্ষার্থীরা। শাহপরাণ হলের আরমান নামের এক শিক্ষার্থী বলেন, হলে আমরা যারা থাকি অধিকাংশই সাধারণ শিক্ষার্থী। আজ হঠাৎ এলাকার কিছু মানুষ এসে আমাদের হল ছেড়ে দিতে বলে। আমাদের ২-৩ ঘণ্টা সময় দিলে আমরা হল ছেড়ে দিতে পারতাম। কিন্তু এত অল্প সময়ে আমরা নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্রও নিতে পারিনি। এখন কোথায় গিয়ে থাকবো সেটাও বুঝতেছি না। তিনি আরও বলেন, আমরা হলে যারা ছিলাম সবাই ভর্তি ছিলাম। আমরা অনেকে টিউশন করে নিজের খরচ এবং পরিবারের ব্যয়ভার বহন করি। তাই বর্তমানে দেশের সংকটে এবং বন্যা পরিস্থিতিতে কোথাও যাওয়া সম্ভব হচ্ছে বিধায় আমরা হলে থাকছি। কিন্তু এলাকাবাসী আমাদের ছাত্রলীগ ট্যাগ দিয়ে, আমাদের হল থেকে বের করে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, শুনেছি আমাদের আবাসিক শিক্ষার্থীদের বের করে দিতে এলাকাবাসীরা হলের সামনে অবস্থান নিয়েছিল। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন না থাকায় আমরাও কোনো ব্যবস্থা নিতে পারছি না। তাই শিক্ষার্থীরা যাতে নিরাপদে হল থেকে বের হতে পারে এজন্য আমরা এখানে এসেছি। এ সময় ১০-১২ জন শিক্ষক উপস্থিত ছিলেন। এরআগে নিরাপত্তাহীনতায় থাকা শিক্ষার্থীরা শনিবার (২৪ আগস্ট) হলে থাকতে ক্যা¤পাসে বিক্ষোভ মিছিল করেন। এতে নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে হলে থাকতে সিদ্ধান্ত নেন তারা। তবে তাদের নিরাপত্তার জন্য সেনাবাহিনীর কাছে আহ্বান জানানো হয়েছিল। খোঁজ নিয়ে জানা যায়, বৃহ¯পতিবার (২৩ আগস্ট) মধ্যরাতে আবাসিক হলগুলোতে মোটরসাইকেল মহড়া দিয়েছে দুর্বৃত্তরা। এতে হলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে পড়ে। পরে ঘটনায় খবর পেয়ে রাত ৩টার দিকে সেনাবাহিনী এসে শিক্ষার্থীদের নিরাপত্তার আশ্বাস দিলে তারা রুমে ফিরে যায়। পরের দিন নিরাপত্তা ইস্যুতে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সমন্বয়কদের পক্ষ থেকে হল ছাড়তে বলা হলে এতে শিক্ষার্থী দ্বিমত পোষণ করে ক্যা¤পাসে বিক্ষোভ মিছিল করে। প্রসঙ্গত, গত ৮ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরিয়াল বডি, প্রভোস্ট বডিসহ বিভিন্ন দপ্তরের শিক্ষক-কর্মকর্তাদের পদত্যাগের ফলে অচল হয়ে পড়ে শাবিপ্রবির প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। ফলে ক্যা¤পাসজুড়ে সবাই নিরাপত্তাহীনতায় ভুগছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ