সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন

পদত্যাগ করলেন নাহিদ ইসলাম

  • আপলোড সময় : ২৬-০২-২০২৫ ০৪:১৩:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৫ ০৪:১৩:৪৬ অপরাহ্ন
পদত্যাগ করলেন নাহিদ ইসলাম
সুনামকণ্ঠ ডেস্ক :: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। তিনি অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তিনি প্রধান উপদেষ্টার কার্যালয় পদত্যাগের পর সাংবাদিকদের নিজেই এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। এসময় নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা। এসময় তিনি বলেন, আমি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছি। একই সঙ্গে অন্যান্য যেসব কমিটির সঙ্গে যুক্ত ছিলাম সেখান থেকেও আজকে পদত্যাগ করেছি। উপদেষ্টা পরিষদের তার স্থলে কে দায়িত্ব নেবেন, এ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, পরবর্তী সময়ে দায়িত্ব কে নেবেন, সেটি ক্যাবিনেট সিদ্ধান্ত নেবে। গত জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্বদানকারী প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে। নাহিদ ইসলাম এই দলের নেতৃত্ব দেবেন বলে গুঞ্জন রয়েছে। আর সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন বলেও কিছু দিন ধরেই আলোচনা চলছিল। আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে বলেও ঘোষণা দেওয়া হয়েছে। নতুন যে রাজনৈতিক দল গঠন হচ্ছে, সেখানে যুক্ত হওয়ার অভিপ্রায় আছে বলেও জানান বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম এই নেতা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা