সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

টাঙ্গুয়ার হাওরে শিকারির বিষটোপে ৫০০ হাঁসের মৃত্যু

  • আপলোড সময় : ২৬-০২-২০২৫ ১২:৪৬:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৫ ১২:৪৬:৫৬ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওরে শিকারির বিষটোপে ৫০০ হাঁসের মৃত্যু
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলায় টাঙ্গুয়ার হাওরে শিকারির বিষটোপ খেয়ে এক খামারের অন্তত ৫০০টি হাঁস মারা গেছে। এছাড়া অসুস্থ হয়েছে আরও ১০০টি হাঁস। অতিথি পাখির পর এবার বিষটোপে খামারের হাঁস মারা যাওয়ার ঘটনায় জড়িত শিকারিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন খামারি। গত সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে টাঙ্গুয়ার হাওরে পাখিদের সংরক্ষিত জলাশয় রৌয়া বিলে এ ঘটনা ঘটে বলে জানান তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাশেম। ক্ষতিগ্রস্ত খামারির নাম সুজন মিয়া। তিনি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মন্দিআতা গ্রামের সিরাজ মিয়ার ছেলে। খামারির এই সর্বনাশের খবর পেয়ে মন্দিআতা গ্রামে জড়ো হন এলাকাবাসী। এ সময় অতিথি পাখি শিকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। মারা যাওয়া হাঁসকে ঘিরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তারা। ক্ষতিগ্রস্ত খামারি সুজন মিয়া বলেন, দুপুরে জলাশয়ে ছেড়ে দেওয়া খামারের হাঁস দেখতে যান তিনি। এ সময় পাখি শিকার করে বস্তা ভরে কয়েকজনকে নিয়ে যেতে দেখেন তিনি। তাকে দেখে শিকারিরা দ্রুত বস্তা নিয়ে সটকে পড়েন। পরে তিনি একটু এগিয়ে গিয়ে দেখেন জলাশয়ের ধারে তার খামারের হাঁস ছটপটাচ্ছে। দ্রুত বাড়িতে খবর দিয়ে স্বজনদের ডেকে নিয়ে হাঁসগুলো উদ্ধার করে তীরে তুলি। চোখের সামনে প্রায় ৫০০টি হাঁস মারা যায়। আরও শতাধিক হাঁস বিষক্রিয়ায় ছটপটাচ্ছে। মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে হাঁসের খামারটি করেছেন বলে জানান সুজন মিয়া। হাঁস মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান ওই এলাকার বাসিন্দা মাইনুদ্দিন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে পাখি শিকারিরা বিষটোপ দিয়ে অতিথি পাখি শিকার করছে। তারা আরও অনেক ফাঁদ পেতে পাখি শিকার করেন। আজ বিষটোপে সুজন খামারির ৫০০ হাঁস মারা গেছে। তার অনেক বেশি ক্ষতি হয়েছে। এই শিকারিদের প্রতিরোধ না করলে, এই হাওর একদিন পাখিশূন্য হয়ে পড়বে। এ ঘটনায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনজনের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সুজন মিয়া। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স