সুনামগঞ্জ , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

দিরাই বিএনপির কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ

  • আপলোড সময় : ২৬-০২-২০২৫ ১২:২৫:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৫ ১২:২৫:১১ পূর্বাহ্ন
দিরাই বিএনপির কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ
দিরাই প্রতিনিধি :: নবগঠিত দিরাই উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার দিবাগত রাত ১০টার দিকে দিরাই পৌরশহরে মিছিল করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী ও সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -২ দিরাই-শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল বলয়ের নেতৃবৃন্দ। দলীয় সূত্রে জানাযায়, জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক স্বাক্ষরিত দিরাই উপজেলা ও পৌরসভার কমিটি ঘোষণার পর সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর বাসভবনে তাৎক্ষণিক বৈঠক করেন নাছির চৌধুরী ও পাভেল চৌধুরী বলয়ের নেতৃবৃন্দ। বৈঠক শেষে নবগঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে ত্যাগী নেতাকর্মীদের দিয়ে কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা। এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী, জেলা বিএনপির সাবেক পরিষদের সদস্য তাহির রায়হান চৌধুরী পাভেল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, নবগঠিত উপজেলা কমিটির ১ম যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, ফারুক সরদার, পৌরকমিটির আহবায়ক মিজানুর রহমান, আমিরুল ইসলামসহ দুই নেতার সমর্থক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আব্দুর রশিদ চৌধুরী বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যারা জেল-জুলুম সহ্য করেছেন, তাদের বাদ দিয়ে যারা ১৭ বছর আওয়ামী লীগের দালালী করেছেন, কোনো দিন রাজপথে যাদের দেখা যায়নি, যারা কোনো মামলার আসামি পর্যন্ত হননি, তাদের দিয়ে কমিটি হয়েছে। এ কমিটি ত্যাগী নেতাকর্মীরা প্রত্যাখ্যান করেছেন, আমরা তৃণমূল নেতাকর্মীদের সাথে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেবো। এদিকে নবগঠিত উপজেলা ও পৌরসভার আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মতবিনিময় সভা করেছেন মিফতাহ উদ্দিন চৌধুরী বলয়ের নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে পৌর শহরের কলেজ রোডের মাইদুল চৌধুরীর মার্কেটের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় নবগঠিত উপজেলা কমিটির আহ্বায়ক আমীর আলীসহ তাদের বলয়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমীর আলী বিএনপিকে সংগঠিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা

কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা