সুনামগঞ্জ , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী বেতার শ্রোতাদের কর্মসূচি বন বিভাগের ‘সিন্ডিকেট’ ভেঙে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত দিরাইয়ে পরোয়ানা ভুক্ত তিন আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ জনের ১৮ জনই সুনামগঞ্জের, ৯ বাংলাদেশির মৃত্যুর শঙ্কা জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ শিশুরা জন্মগতভাবে সরল এবং তারা বড়দের অনুকরণ করেই মিথ্যা বলতে শেখে দিরাইয়ে বিজিবি সদস্য পরিচয়ে হোটেলে চুরি, গ্রেপ্তার ১ তাহিরপুরে হামলায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুরমার জলে মিলল শিশুর নিথর দেহ : হত্যার অভিযোগে সৎমায়ের বিরুদ্ধে মামলা সরকারি কলেজে গণিত বিভাগের বিদায়-নবীন বরণ অনুষ্ঠিত ৭ মাসে ২২০৮ বিরোধ নিষ্পত্তি, বেড়েছে প্রি-কেস আবেদনের সংখ্যা, ৩৬ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা আদায় গোবিন্দগঞ্জে রেলওয়ের জমিতে পশুর হাট, স্থাপনা সরিয়ে নিতে নোটিশ

তাহিরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ০৮:৩৩:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ০৮:৩৫:০১ অপরাহ্ন
তাহিরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন
স্টাফ রিপোর্টার::
‘তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকালে তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে এক র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
​​​​​​র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম।
সভায় বক্তারা স্থানীয় সরকারের গুরুত্ব, জনসেবায় স্থানীয় সরকারের ভূমিকা এবং তরুণদের দেশ গঠনে স্থানীয় সরকারের সাথে কিভাবে কাজ করতে পারে সে বিষয়ে আলোচনা করেন।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আশীষ আচার্য সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ম যুগ্ম আহ্বায়ক মো. জুনাব আলী, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তুজাম্মোল হক নাসরুম প্রমূখ।

সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জুনাব আলী বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া স্থানীয় সরকারের উন্নয়ন সম্ভব নয়। তাই জনগণকে স্থানীয় সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে আরও বেশি করে যুক্ত করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম বলেন, ‘স্থানীয় সরকার জনগণের সবচেয়ে কাছের সরকার। জনগণের চাহিদা ও সমস্যা সমাধানে স্থানীয় সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের এই দেশ গঠনে আরও বেশি করে যুক্ত হতে হবে। স্থানীয় সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে তারা তাদের এলাকার উন্নয়নে অবদান রাখতে পারবে বলে বিশ্বাস করি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন

সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন