সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

জামালগঞ্জে কৃষিপ্রযুক্তি মেলা উদ্বোধন

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ১১:১২:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ১১:১২:২৮ পূর্বাহ্ন
জামালগঞ্জে কৃষিপ্রযুক্তি মেলা উদ্বোধন
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জ উপজেলা সাবরেজিস্ট্রার মাঠে তিন দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের সহযোগিতায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার সুমন কুমার সাহার সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার কায়সার আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোস্তফা ইকবাল আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রব, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকাজ সহজ হয়েছে। এ প্রযুক্তিতে কৃষকের কষ্ট কমে এসেছে। প্রযুক্তির সদ্য ব্যবহার করে কৃষক ধানের বা¤পার ফলন করছে। আমাদের সামনে বৈশাখ মাস। কম্বাইন হারভেস্টার দিয়ে প্রচুর পরিমাণ ধান কাটা যায়। এই পদ্ধতিটা ব্যবহার করায় খরচ অনেকটা কমে আসছে। সরকার কৃষির প্রতি খুবই গুরত্ব দিচ্ছে। কৃষিযন্ত্র সঠিকভাবে ব্যবহার করলে কৃষিকাজে লাভজনক হওয়া যায়। হাওরের ফসলরক্ষা বাঁধে সকলের নজরদারি থাকতে হবে। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, মেলায় মোট ১৫ স্টল অংশগ্রহণ করেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স