সুনামগঞ্জ , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল

শাহ আছদ আলী পীর (রহ.) স্মরণে আলোচনা সভা

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ১১:০৪:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ১১:০৪:৫৮ পূর্বাহ্ন
শাহ আছদ আলী পীর (রহ.) স্মরণে আলোচনা সভা
স্টাফ রিপোর্টার :: মরমী কবি, পীর শাহ আছদ আলী পীর (রহ.) স্মরণে ইসালে সওয়াব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি শাহ আছদ আলী পীর (রহ.) ১২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামেয়া হাফিজিয়া দরগাহে শাহ আছদ আলী পীর কর্তৃক আয়োজিত এই ইসালে সওয়াব অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় প্রিন্সিপাল কর্নেল এম আতাউর রহমান পীর বলেন, শাহ আছদ আলী পীর একাধারে মরমি কবি, ওলিয় কামেল ও মানবতার সেবক ছিলেন। তার পূর্বপুরুষ সুদূর আরব থেকে প্রায় ৫০০ বছর আগে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলায় এসেছিলেন। তার রচিত ‘শহর চরিত’ ও ‘এবাদতে মগজ’ কিতাব দুইটি সমাজ সংস্কারে অবদান রেখেছে। তার জীবন ছিল সম্পূর্ণ সুন্নতি জীবন। তাই তার জীবন অনুসরণের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ষোলঘর দ্বীনি সিনিয়র মডেল ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক ও সরকারি কলোনি জামে মসজিদের ইমাম আবু তাহির খালিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচএমপি হাই স্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা শামসুল হুদা। জামেয়ার কমিটির সাধারণ স¤পাদক মুজিবুর রহমান পীর ও প্রধান হাফিজ মো. মোশাহিদ আলীর সঞ্চালনায় ও জামেয়ার কোষাধ্যক্ষ আব্দুর রব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুই জন শিক্ষার্থী আব্দুল্লাহ সারোয়ার ও আব্দুল্লাহ সাদিকে শিক্ষা সমাপনী সনদ ও পাগড়ী প্রদান করা হয়। ইসালে সওয়াব উপলক্ষে জামেয়ার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। বিভিন্ন বিষয়ে পুরস্কারপ্রাপ্তরা হচ্ছে- আব্দুল্লাহ সারোয়ার, আব্দুল্লাহ সাদি, তামিম আহমদ, আরমান হোসেন, বায়জিদ হাসান, তাওহিদ আলমগীর পীর, এহসান রহমান, মাসুদুর রহমান, আশিকুর রহমান, মানসুরুল ইসলাম, সাদিকুর রহমান, তোফাজ্জল হোসেন, মেরাজুল হাসান, আব্দুল্লাহ মো. রিয়াদ ও আখলাক হাসান। সভায় উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সদস্য এডভোকট আব্দুল মজাদ চৌধুরী, আবুল খালিক, এডভোকেট মাসুদুল হক সরদার, এডভোকেট জিয়াউর রহমান পীর, মুজিবুর রহমান, মতসিন আলীসহ জামেয়ার প্রাক্তন ছাত্রবৃন্দ। আলোচনা সভা শেষে মিলাদ পাঠ ও শিরণী বিতরণের মাধ্যমে সভা সমাপ্ত করা হয়। উল্লেখ্য, জামেয়া হাফিজিয়া দরগাহে শাহ আছদ আলী পীর (রহ.) সুনামগঞ্জ শহরের ষোলঘর এলাকায় অবস্থিত একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান। এ মাদ্রাসাটি হিফজুল কুরআনসহ ইসলামিক শিক্ষার বিভিন্ন শাখায় অবদান রাখছে। প্রতিষ্ঠানটি শাহ আছদ আলী পীর (রহ.)-এর স্মৃতিরক্ষার্থে প্রতিষ্ঠিত হয়েছে এবং তাঁর নামে পরিচালিত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম