সুনামগঞ্জ , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরিকল্পিত বাঁধে হাওরে সর্বনাশ জলাবদ্ধতায় আক্রান্ত লক্ষাধিক হেক্টর জমির ফসল শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়
থমকে আছে হরিনাপাটি গ্রামের নদী ভাঙন প্রতিরোধের কার্যক্রম

নদী ভাঙ্গন রোধের দাবিতে সুরমা’র তীরে মানববন্ধন

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ১১:০২:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ১১:০২:০৯ পূর্বাহ্ন
নদী ভাঙ্গন রোধের দাবিতে সুরমা’র তীরে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: মাঝপথে থমকে গেছে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হরিনাপাটি গ্রামের সুরমা নদীর ভাঙন প্রতিরোধ কার্যক্রম। ২০২২-২৩ অর্থ বছরে গ্রামবাসীর আবেদন-নিবেদনের প্রেক্ষিতে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে হরিনাপাটি বাজার এলাকায় জিও ব্যাগ ফেলা হলেও পরবর্তীতে এ কার্যক্রম আর গতি পায়নি। ফলে সুরমা নদীর অব্যাহত ভাঙন গ্রামটিকে ক্রমে গিলে খাচ্ছে। এ অবস্থায় নদীভাঙন প্রতিরোধের দাবিতে সুরমা’র তীরে মানববন্ধন করেছেন গ্রামবাসী। সোমবার বিকেলে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মো. আব্দুল খালিক। বক্তব্য রাখেন হাজী আছদ্দর আলী, মো. শফিক মিয়া, মো. বদর উদ্দিন, আব্দুল, মো. মিজানুর রহমান, মো. শামছু মিয়া, মো. সুরুজ মিয়া, ব্যবসায়ী আব্দুছ ছাত্তার, মো. সাজিব, ইকবাল হোসেন, ইব্রাহিম, আকল মিয়া, সবদিল আলম, ছিদ্দিক আলী, বুলবুল, তালেব আলী, শমশের আলী, আলতাব আলী, মাসুক মিয়া, আব্দুুল মালিক, তাজুদ আলী প্রমুখ। বক্তারা বলেন, সুরমা নদীর ভাঙন দিন দিন ব্যাপক আকার ধারণ করছে। এই সমস্যার সমাধান না হলে আমাদের বেঁচে থাকাই অসম্ভব। গত ২০২২-২৩ অর্থ বছরে নদীতে কিছু জিও ব্যাগ (বালুভর্তি বস্তা) ফেলা হলেও পরবর্তীতে আর ফেলা হয়নি। কী কারণে বন্ধ হলো তা আমরা জানি না। ক্রমে নদী ভাঙন প্রকট আকার ধারণ করছে। এ বছর আমরা আবার জেলা প্রশাসক মহোদয় সমীপে আবেদন করেছি। আমাদের দাবি, অবিলম্বে ভাঙ্গন এলাকায় বরাদ্দ দিয়ে প্রতিরোধ কার্যক্রম আবারো জোরদার করা হোক। গ্রামবাসী জানান, গ্রামের প্রাচীনতম বসতবাড়ি, ঐতিহ্যের নিদর্শন মসজিদ-মক্তব, প্রাইমারি স্কুল, এলজিইডি সড়ক ও বাজারটি নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। ইতোমধ্যে অনেক ঘরবাড়ি, দোকানপাট নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীভাঙনে দিশেহারা হয়ে পড়ছেন গ্রামের মানুষ। তাই পুনরায় প্রশাসনিক দপ্তরে দৌড়ঝাপ দিতে গত ২০ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখে জেলা প্রশাসক মহোদয় সুনামগঞ্জ বরাবর আবেদন-নিবেদন করেছেন গ্রামবাসী। এ বিষয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, হরিনাপাটি নদী ভাঙন প্রতিরোধ প্রকল্প আমাদের তালিকায় আছে। এখনও বরাদ্দ পাইনি। বরাদ্দ পেলে প্রতিরোধ কার্যক্রম শুরু করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স