সুনামগঞ্জ , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬৪ জেলার তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ, সুনামগঞ্জের দায়িত্ব পেলেন হুইপ জি কে গউস নেপালে ভয়াবহ বন্যা, মৃত্যু ছাড়াল ৩৬০, এখনও নিখোঁজ ১৪০০ মানুষ অনিয়ম, অবহেলা, শিক্ষক সংকটে রুদ্ধ শিক্ষা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত : অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ নতুন আঙ্গিকে মাষ্টার ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকসের উদ্বোধন সুনামগঞ্জে সিজারের সময় নবজাতকের গলা কাটার অভিযোগ, আটক ১ ‎দ্রোহের কবি নজরুল: গুলশান আরা রুবী ‎জামালগঞ্জে ৩৯৮ পিস ভারতীয় শাড়ি ও স্পিডবোট জব্দ, দুজনকে আসামি করে মামলা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কড়া ব্যবস্থা: অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ ‎সুনামগঞ্জ সদর উপজেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হেলাল, সম্পাদক হাসান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত

হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ১০:৫৭:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ১০:৫৭:২৯ পূর্বাহ্ন
হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: হাওর বাঁচাও আন্দোলন, কেন্দ্রীয় কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের মুক্তারপাড়াস্থ এলাকায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ স¤পাদক বিজন সেন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি সুখেন্দু সেন। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাড. আসাদ উল্লাহ সরকার, জেলা হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি ইয়াকুব বখত বাহলুল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক একে কুদরত পাশা, কেন্দ্রীয় বাঁধ বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, কেন্দ্রীয় প্রচার স¤পাদক শহীদ নুর আহমদ, দপ্তর স¤পাদক আনোয়ারুল হক, কেন্দ্রীয় সদস্য আকরাম উদ্দিন, সদস্য রাধিকা রঞ্জন তালুকদার, সদস্য নির্মল ভট্টাচার্য্য, সদস্য হাবিবুল্লাহ আসকির তালুকদার, সদস্য শওকত আলী, সদস্য আব্দুর রশীদ। সভায় অ্যাড. বজলুল মজিদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বাঁধ নির্মাণের অগ্রগতি ও কার্যকরী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয় এবং প্রত্যেক উপজেলায় দ্রুত সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে বিবিধ আলোচনায় বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতি রোধে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অনিয়ম, অবহেলা, শিক্ষক সংকটে রুদ্ধ শিক্ষা

অনিয়ম, অবহেলা, শিক্ষক সংকটে রুদ্ধ শিক্ষা