সুনামগঞ্জ , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন

ধর্মপাশায় মাজারে আগুন দিল দুর্বৃত্তরা

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ১০:৫২:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ১১:০৭:১০ পূর্বাহ্ন
ধর্মপাশায় মাজারে আগুন দিল দুর্বৃত্তরা
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার রাজনগর গ্রামে হযরত শাহ লোড়া পীরের মাজারে প্লাস্টিকের বোতলে পেট্রোল ভরে এতে আগুন লাগিয়ে তা মাজারে ছুড়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে মাজারের গিলাফ ও সামিয়ানার বেশির ভাগ অংশ পুড়ে গেছে। এছাড়া মাজারের পশ্চিমপাশের মাঠে দুটি সাউন্ড বক্সের বেশ কিছু অংশ পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। সোমবার রাত চারটার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মাজার পরিচালনা কমিটির সাধারণ স¤পাদক মিজানুর রহমান (৩৫) সোমবার দুপুরে ধর্মপাশা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই মাজারে ৪৫তম ওরস মোবারক উপলক্ষে রবিবার রাত আটটা থেকে তিনদিনব্যাপী মিলাদ মাহফিল, সামা কাউয়ালি গানের আয়োজন করা হয়। প্রথম দিনের কার্যক্রম রাত আড়াইটার দিকে শেষ হয়। সোমবার ভোর সোয়া চারটার দিকে মাজারে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে এসে তা নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মাজারের গিলাফ ও সামিয়ানার বেশির ভাগ অংশ পুড়ে যায়। ধর্মপাশা থানার এসআই হাফিজুল ইসলাম বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি

প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি