সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

নূরপুর প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে সম্মাননা প্রদান

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ১০:৪৫:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ১০:৪৫:২০ পূর্বাহ্ন
নূরপুর প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে সম্মাননা প্রদান
দোয়ারাবাজার প্রতিনিধি :: ‘আলোকিত মানুষ গড়ে তুলতে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। প্রাথমিক শিক্ষাই উচ্চশিক্ষার মূল ভিত্তি। শিশুদের প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে শিক্ষকেরা নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছেন।’ সোমাবার (২৪ ফেব্রুয়ারি) দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ মশিউর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা ও একই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক মরহুম আব্দুস শহিদ মাস্টারের মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এসময় বক্তারা আরো বলেন, মরহুম আব্দুস শহীদ মাস্টার ও মুহম্মদ মশিউর রহমান মাস্টার দুজনেই আপাদমস্তক মানবিক, শিক্ষানুরাগী ও আলোকিত মানুষ। আব্দুস শহীদ মাস্টারের পদাঙ্ক অনুসরণ করেই শিক্ষক মশিউর রহমান নূরপুর সরকার প্রাথমিক বিদ্যালয়সহ এই এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। কাজের মাধ্যমে ইতিহাস তাদেরকে মনে রাখবে। দোয়ারাবাজার উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও এডহক কমিটির সভাপতি দীন মোহাম্মদের সভাপতিত্বে এবং আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত দেব-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর সুধীর চন্দ্র শীল, ইউএসএআইডি’র এসো শিখি প্রকল্পের উপজেলা কো অর্ডিনেটর মো. আজিমুল হক, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফয়েজুর রহমান, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ স¤পাদক আব্দুস শহীদ, শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা মাহমুদ, মুহিবুর রহমান মানিক সোনালীনূর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম। বক্তব্য রাখেন নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রূপা রানী রায়, ইউপি সদস্য আব্দুর রউফ, অভিভাবক খলিল নূর, মাওলানা আব্দুল জব্বার, একেএম ফজলে এলাহী, আনোয়ার হোসেন, মইনুল ইসলাম, লায়েক মিয়া, সাংবাদিক আশিস রহমান, মুনতাহা ফেরদৌস ¯েœহা, প্রাক্তন শিক্ষার্থী আব্দুর রহিম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি