সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

প্রশাসন ত্রুটিমুক্ত না হলে সার্ভার ত্রুটিমুক্ত হবে না

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ১০:৩৯:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ১০:৩৯:৫১ পূর্বাহ্ন
প্রশাসন ত্রুটিমুক্ত না হলে সার্ভার ত্রুটিমুক্ত হবে না
গত রোববার (২৩ ফেব্রুযারি ২০২৫) গণমাধ্যমে প্রকাশ, “সার্ভারের ত্রুটিতে বিড়ম্বনায় পড়েছেন সুনামগঞ্জে নামজারি করতে আগ্রহী হাজারো মানুষ। মেয়ের বিয়ে, পরিবারের সদস্যের অসুস্থতায় চিকিৎসা ব্যয় মেটানো, ছেলে বা মেয়েকে বিদেশ পাঠাতে টাকার ব্যবস্থা করাসহ জরুরি প্রয়োজনে জমি বিক্রয় আটকা পড়েছে। একারণে মহাসমস্যায় পড়েছেন জেলার হাজারো মানুষ। জেলার বেশিরভাগ এলাকার (মৌজার) বাসিন্দারা এই সমস্যায় ভুগছেন। গেল তিন-চার মাস হয় এমন অবস্থা তৈরি হয়েছে। ভূমি অফিসের কর্মচারীরাও হতাশায় পড়েছেন।” সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত সার্ভারে এমন অচলাবস্থা তৈরির কোনও কারণ থাকতে পারে না। কারণ কম্পিউটার প্রযুক্তি এতোটাই অগ্রসর কিংবা উন্নততর পর্যায়ে গিয়ে উপনীত হয়েছে যে, সার্ভারের ত্রুটি সারানো যাবে না এমনটা হতে পারে না। শুনলেই হাসি পায়। সরকারের গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত সার্ভার ত্রুটিযুক্ত হবে ভাবাই যায় না। কই গ্রামীণফোনের এতো ব্যস্ত সার্ভারে তো এক সেকেন্ডের জন্যেও এমনতর ত্রুটি দেখা দিচ্ছে না। প্রশ্ন উঠতেই পারে, বেসরকারি পর্যায়ে সার্ভার সার্বক্ষণিক ত্রুটিমুক্ত থাকতে পারলে সরকারি পর্যায়ে থাকে না কেন? উত্তরটা খুবই সোজা, এটা কম্পিউটার ব্যবস্থার ত্রুটি নয়, ত্রুটি প্রশাসন ব্যবস্থার। প্রশাসন ত্রুটিমুক্ত না হলে সার্ভার কখনওই ত্রুটিমুক্ত হবে না। আপাতত এর বেশি কীছু এ সম্পর্কে বলার আছে বলে মনে করি না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স