সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

আওয়ামী দোসরদের ঘুম হারাম করে দেব : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ১০:৩৮:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ১০:৩৮:৫৭ পূর্বাহ্ন
আওয়ামী দোসরদের ঘুম হারাম করে দেব : স্বরাষ্ট্র উপদেষ্টা
সুনামকণ্ঠ ডেস্ক :: ফ্যাসিস্ট আওয়ামী দোসররা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। দিনে-রাতে কোথাও দোসরদের স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, তাদের ঘুম হারাম করে দেব। তারা কোথাও স্থান পাবে না। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত আড়াইটার পর উপদেষ্টার বারিধারা ডিওএইচএসের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করছে। যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তরিত করেছে। ওই টাকা ব্যবহার করেই তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। এটা আমরা কোনো অবস্থাতেই করতে দেব না। যে ভাবেই হোক, এটা প্রতিহত করব। দিনে-রাতে যেখানে আমাদের বাহিনী প্রয়োজন হবে, সেখানেই যাবে। প্রতিহত করবে। তিনি বলেন, আমি আমার বাহিনীকে নির্দেশনা দিয়েছি রাতের আরও টহল বৃদ্ধি করবে। কোথাও যেন কোনো ঘটনা না ঘটে, এজন্য তারা ব্যবস্থা নেবে। আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা না নিতে পারলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির বিষয়ে দেশবাসীকে আশ্বস্ত করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে। অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের কোনো অবস্থাতেই আমরা ছাড় দেব না। সন্ত্রাসীরা যেন কোথাও ঘুমাতে, বসতে ও দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা আমরা করব। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্ররা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করার বিষয়ে জানতে চাইলে লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেন, আমার পদত্যাগ দাবির বিষয় আজ প্রথম নয়। শিক্ষার্থীরা চাচ্ছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং আরও হবে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। সেই অনুযায়ী তারা কাজ করছে। সন্ত্রাসী কর্মকা-ে যারা জড়িত, অপারেশন ডেভিল হান্ট অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। মা-বোনদের ভয়ের কোনো কারণ নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মা বোনদের বিষয়ে সব সময় আমরা অবগত আছি। তাদের কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, সেদিকে আমরা ও আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প