সুনামগঞ্জ , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরিকল্পিত বাঁধে হাওরে সর্বনাশ জলাবদ্ধতায় আক্রান্ত লক্ষাধিক হেক্টর জমির ফসল শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়

রোজায় সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ১০:৩৭:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ১০:৩৭:৪৭ পূর্বাহ্ন
রোজায় সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
সুনামকণ্ঠ ডেস্ক :: পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর অফিস সময় পুনর্বিন্যাস করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, এসব অফিস সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, সেহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে রমজান মাসের জন্য এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তবে শুক্রবার ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি বহাল থাকবে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ব্যাংক, বিমা, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো জনস্বার্থের কথা বিবেচনা করে নিজস্ব বিধি অনুযায়ী অফিস সময় নির্ধারণ করবে। এছাড়া, সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব আদালতের সময়সূচি নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট নিজেই। চাঁদ দেখা সাপেক্ষে আগামী মাসের শুরুতে পবিত্র রমজান শুরু হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স