সুনামগঞ্জ , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল

সিলেটসহ আরো ৪ বিভাগে শুরু হলো সমতায় তারুণ্য প্রকল্প

  • আপলোড সময় : ২৪-০২-২০২৫ ০৪:৩৭:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৫ ০৪:৪৪:২৩ অপরাহ্ন
সিলেটসহ আরো ৪ বিভাগে শুরু হলো সমতায় তারুণ্য প্রকল্প
সিলেটে সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫) চার বছর মেয়াদীসমতায় তারুণ্য : ইয়ূথ ফর ইকুয়ালিটিপ্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে

এ মাসেই রাজশাহী, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগেও প্রকল্পটির অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
২০২৭ সালের নভেম্বর মাস পর্যন্ত নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহায়তায় বাংলাদেশের ৮টি বিভাগে প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও দেশীয় যুব-নেতৃত্বাধীন প্রতিষ্ঠান জাগো ফাউন্ডেশন ট্রাস্ট।
এর আগে, ২০২৪ সালের জুলাই মাসে আগে, ঢাকা, খুলনা, রংপুর এবং বরিশাল বিভাগে প্রকল্পটি আত্মপ্রকাশ করে এবং একই বছরের নভেম্বরে জাতীয়পর্যায়ে প্রকল্পের উদ্বোধন করা হয়। প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাগণ, যুব-নেতৃত্বাধীন সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী, যুব কন্টেন্ট নির্মাতা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। জাতীয় ও স্থানীয় পর্যায়ে যুব ও যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোকে শক্তিশালী করতে ও সমাজে প্রচলিত বৈষম্যমূলক নেতিবাচক জেন্ডার ধারণাগুলোর পরিবর্তন করতেই কাজ করছে প্রকল্পটি। সিলেটে প্রকল্প অবহিতকরণ সভায় উপস্থিত থেকে সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জি. এম. ফারুক বলেন, “যুবরাই একটি জাতির পরিবর্তন আনতে পারে। আমাদের যুবসমাজ স্বাবলম্বী হোক যাতে তারা এই জাতিগঠনে অবদান রাখতে পারে।” তিনি যুবদের বাল্যবিবাহ, ইভটিজিং, মাদকাসক্তি ইত্যাদি প্রতিরোধে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত থাকতে আহ্বান জানান।
জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক মো. আব্দুর রফিক বলেন, জেন্ডার ও লিঙ্গ সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট হতে হবে। বৈষম্যহীন সমাজ একটি জাতিকে উন্নত করে বলেও তিনি জানান।
সিলেট জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক বলেন, “আমরা ছেলেরা নিজেদের আচরণ পরিবর্তন করলেই নারীরা সন্ধ্যার পরেও বাইরে যেতে পারে ও নিরাপদ বোধ করবে।”

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির সিলেট জেলা কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম, সিলেটের যুব উন্নয়ন অফিসের সহকারী পরিচালক মো. আমিনুজ্জামান চৌধুরীও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এক নজরে সমতায় তারুণ্য প্রকল্প : সমতায় তারুণ্য: ‘ইয়ূথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পে অংশগ্রহণকারী হিসেবে আছেন যুব ও যুব নেতৃত্বাধীন সংগঠনের সদস্য, গণমাধ্যমকর্মী (প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন), স্থানীয় যুব কন্টেন্ট নির্মাতা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সমন্বিতভাবে বাংলাদেশের ৪টি মন্ত্রণালয় ও অধিদপ্তর, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন গণমাধ্যম এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কাজ করবে। বাংলাদেশের ৮টি বিভাগে প্রকল্পের প্রত্যক্ষ লক্ষিত জনগোষ্ঠী সর্বমোট ১৩,৫১৫ জন। এদের মধ্যে আছেন স্থানীয় ২৫২ টি যুব-নেতৃত্বাধীন সংগঠনের সদস্য, গণমাধ্যমকর্মী (প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন মিডিয়া) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কনটেন্ট নির্মাতারা। -সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার