সুনামগঞ্জ , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা

ডাকাতের উৎপাত, রাতে বন্ধ থাকবে ঢাকা-সিলেট পুরোনো মহাসড়ক

  • আপলোড সময় : ২৪-০২-২০২৫ ১২:৪৬:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৫ ০১:০৮:৪৯ পূর্বাহ্ন
ডাকাতের উৎপাত, রাতে বন্ধ থাকবে ঢাকা-সিলেট পুরোনো মহাসড়ক
সুনামকণ্ঠ ডেস্ক :: হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ভেতরে ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কের ১৩ কিলোমিটার অংশে রাত ১০টার পর দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। দেশে সম্প্রতি চুরি-ডাকাতি বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সড়কে ঘটছে ডাকাতি। অন্যদিকে ১৩ কিলোমিটারের ওই সড়কটি দুর্গম পাহাড়ি এলাকায় ও চা-বাগানবেষ্টিত হওয়ায় মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়া যায় না। কেউ বিপদে পড়লেও তাৎক্ষণিকভাবে সাহায্য পাওয়ার উপায় থাকে না। তাই রাতে যান চলাচল বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া থেকে চুনারুঘাট যাওয়ার রাস্তাটি জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে রাত ১০টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওসি বলেন, কেউ বিপদে পড়লে সাহায্যের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন না। আর এই সুযোগটা নিচ্ছে অপরাধীরা। আইনশৃঙ্খলা কমিটির সভা ও হবিগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত (রাস্তা বন্ধ রাখা) নেওয়া হয়েছে। পুলিশের এই কর্মকর্তা জানান, মাধবপুরের তেলিয়াপাড়া এলাকায় পুলিশের চেকপোস্ট থাকবে। কেউ চুনারুঘাট যেতে চাইলে তাঁকে বিকল্প হিসেবে বর্তমান ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে। আর ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের চলাচলে সহযোগিতা করবে পুলিশ। -আজকের পত্রিকা

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার

আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার