সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

পাবলিক লাইব্রেরি আয়োজিত বইমেলায় পুরস্কার বিতরণ

  • আপলোড সময় : ২৪-০২-২০২৫ ১২:৪০:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৫ ১২:৪০:৫৮ পূর্বাহ্ন
পাবলিক লাইব্রেরি আয়োজিত বইমেলায় পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার :: জেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির উদ্যোগে অনুষ্ঠিত ৫ দিনব্যাপী বইমেলা চলছে। শুক্রবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে। এই মেলায় প্রতিদিনের কর্মসূচির অংশ হিসেবে রবিবার শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আবৃত্তি প্রতিযোগিতা সঞ্চালনা করেন লাইব্রেরির সহ-সাধারণ স¤পাদক অ্যাড. এ আর জুয়েল। শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ স¤পাদক আইনজীবী-সাংবাদিক খলিল রহমানের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাইব্রেরির সহ-সভাপতি কবি সুখেন্দু সেন, কবি ও লেখক কুমার সৌরভ, কবি ইকবাল কাগজী, লাইব্রেরির কোষাধ্যক্ষ অ্যাড. মাহবুবুল হাসান শাহীন, সদস্য অ্যাড. এনাম আহমদ, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার প্রমুখ। পুরস্কার বিতরণকালে বক্তারা বলেন, বই পড়লে সুনাগরিক হয়, বই পড়লে প্রশ্ন করার প্রবণতা তৈরি হয়। যে বই পড়লো, তার আয়ের সম্ভাবনাও বাড়ে। আচরণের পরিবর্তন হবে। এসব উদ্দেশ্য সাধনের জন্যই বই কিনবেন, পড়বেন, নিজে সমৃদ্ধ হবেন, আপনাদের শিশুদের সেই পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আজ সোমবার সাধারণ জ্ঞান প্রতিযোগিতা এবং মঙ্গলবার লেখক-পাঠক সমাবেশের আয়োজন করা হয়েছে। বইমেলায় অংশগ্রহণকারী স্টলগুলো হচ্ছে- প্রথমা, পাঞ্জেরি, চৈতন্য, নাগরি, দ্যু প্রকাশনি ও বাংলাদেশ শিশু একাডেমি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি