সুনামগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন

সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত, আহত ২

  • আপলোড সময় : ২৪-০২-২০২৫ ১২:৪০:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৫ ১২:৪০:০৪ পূর্বাহ্ন
সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত, আহত ২
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ আল মামুন নামের এক ছাত্র নিহত হয়েছে। সে উপজেলার সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আব্দুল কাদিরের পুত্র। মামুন মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে একটি ট্রলি গাড়ি নূরপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। এসময় চালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। এরমধ্যে হাসপাতালে নেওয়ার পথে আহত আব্দুল্লাহ আল মামুন মারা যায়। আহত বাকি দুইজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, ট্রলি দুর্ঘটনায় একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ