সুনামগঞ্জ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী
দোয়ারাবাজারে স্থানীয় সরকার সিলেট বিভাগীয় পরিচালক ফারুক আহমদ

শিক্ষার্থীরা দেশ ও জাতির নেতৃত্ব দিবে

  • আপলোড সময় : ২৪-০২-২০২৫ ১২:৩৮:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৫ ০১:১০:৫৪ পূর্বাহ্ন
শিক্ষার্থীরা দেশ ও জাতির নেতৃত্ব দিবে
স্টাফ রিপোর্টার ::
স্থানীয় সরকার সিলেট বিভাগীয় পরিচালক ফারুক আহমদ বলেছেন, শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত নিজেকে জানা। মানবিক মানুষ ও ভাল মানুষ হওয়া। তাহলেই আগামী সুন্দর দেশ ও জাতি গঠন করা সম্ভব হবে। কারণ আজকের শিক্ষার্থীরা আগামী দিনের দেশ ও জাতীর নেতৃত্ব দিবে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দোয়ারাবাজার উপজেলার নরসিংপুরে আল মদিনা একাডেমি ক্যাম্পাসে আয়োজিত সামাজিক সংগঠন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা’র (নসকস) ৩৩তম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, উচ্চশিক্ষা অর্জন করতে হবে। শুধু শিক্ষিত হলেও চলবেনা, নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। নৈতিক শিক্ষা অর্জন ছাড়া কেউ নিজেকে জাতির কল্যাণে প্রতিষ্ঠিত করতে পারেনা। নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) এর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি হোসাইন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বারের আইনজীবী সিরাজুল ইসলাম, হাজ্বী কনু মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিজ আলী, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ডা. সাদিয়া জাহান মনি, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম দোয়ারাবাজার উপজেলা পরিচালক আজিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্কুল ও মাদরাসার পঞ্চম ও অষ্টম শ্রেণির নসকস বৃত্তিপ্রাপ্ত ৪০ জন মেধাবী ছাত্রছাত্রীকে নগদ অর্থ, সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ