সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

ছাতকে যানবাহন হতে পৌর কর আদায়ের দরপত্র বাতিলে আবেদন

  • আপলোড সময় : ২৪-০২-২০২৫ ১২:৩৫:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৫ ০১:০৪:৪৩ পূর্বাহ্ন
ছাতকে যানবাহন হতে পৌর কর আদায়ের দরপত্র বাতিলে আবেদন
ছাতক প্রতিনিধি ::
ছাতক পৌর শহরের প্রবেশ দ্বার সওজ কার্যালয়ের সামনে ও লাফার্জস্থ টেঙ্গারগাও রাস্তার মুখ হতে পৌর কর্তৃপক্ষের মাধ্যমে যানবাহন হতে টোল বা পৌর কর আদায় করে থাকে। প্রতিবছরের ন্যায় এ বছর ও এ স্থানগুলোতে টোল আদায় করতে পুনরায় দরপত্র আহ্বান করা হয়েছে। এ দরপত্র বাতিল চেয়ে ছাতক ট্রাক- পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদন করেছে। আবেদনে বলা হয়েছে, দেশের কোথাও কোন পৌরসভায় এ রকম টোল আদায়ের কোন নিয়ম না থাকলেও বিগত বিশ বছর ধরে ছাতক পৌরসভার পক্ষ থেকে দরপত্র আহ্বান করে টোল আদায় করা হচ্ছে। যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। ২০১৫ সালে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় হতে দেশের সকল পৌরসভা ও সিটি করপোরেশনের অধীনে কোন প্রকার যানবাহন হতে টোল আদায় না করতে গেজেট আকারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাই ছাতক ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির পক্ষ থেকে এ স্থানগুলোতে টোল আদায়ের দরপত্র আহ্বান বন্ধ রাখতে অনুরোধ করা হয়। রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত আবেদনটি গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আবেদন প্রদানকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি এমাদ উদ্দিন, সাধারণ স¤পাদক আলা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিপন মিয়া তালুকদার। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, আমরা পৌরসভা ও স্থানীয় সরকার নীতিমালা অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেব। এর বাহিরে আমাদের কিছু করার সুযোগ নেই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স