সুনামগঞ্জ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করবে এআই শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন

জাবা কোরআনিক গার্ডেন উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল

  • আপলোড সময় : ২৪-০২-২০২৫ ১২:৩৪:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৫ ১২:৩৪:০৩ পূর্বাহ্ন
জাবা কোরআনিক গার্ডেন উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল
ছাতক প্রতিনিধি :: ছাতক পৌর শহরের রহমতবাগ আবাসিক এলাকায় জাবা কোরআনিক গার্ডেন নামে একটি আধুনিক হাফিজি মাদ্রাসা উদ্বোধন করেন জাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব জাহাঙ্গীর আলম। রোববার দুপুরে উদ্বোধন উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক ক্বারি মাওলানা মুহিবুর রহমান উসমান। মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোহালিয়া বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ ফজলুল করিম, গণেশপুর মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা শায়খ ইমাম উদ্দিন, মাওলানা সিদ্দিক আহমদ, জামেয়া মাদানিয়া ইসলামিয়ার মুহাদ্দিস মুফতি মহি উদ্দিন, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা এখলাছুর রহমান, ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, হাসনাবাদ মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা আব্দুল কাদির, সিসিএল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহফুজুর রহমান, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নূরুল হক, মোল্লাপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হিফজুর রহমান, শাহ ওয়ালী উল্লাহ একাডেমির প্রিন্সিপাল মাওলানা মঞ্জুর রহমান, মাওলানা রমিজ উদ্দিন, মাওলানা আরিফুল হক ইদ্রিস, মাওলানা দ্বীন মোহাম্মদ, মাওলানা আক্তার হোসাইন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন দুবাই আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত ও জাবা কোরআনিক গার্ডেনের খ-কালীন শিক্ষক হাফিজ মাওলানা হোসাইন আহমদ। দোয়া পরিচালনা করেন মাওলানা শায়েখ ফজলুল করিম। সভাপতির বক্তব্য মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন, কোরআন শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার মান উন্নয়নে ইসলামি শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। পাশ্চাত্য ও আধুনিকতায় বেড়ে উঠলেও ইসলামকে বুকে লালন করে আলিম উলামাদের সাথে সখ্যতা ও আন্তরিকতা রেখে বাকি জীবন পার করে কবরে যেতে পারলেই নিজেকে ধন্য মনে করবো। আসুন সকলে কোরআনের খেদমতে সামিল হই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও

বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও