সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

মধ্যনগরে ১৪৪ ধারা প্রত্যাহার

  • আপলোড সময় : ২৪-০২-২০২৫ ১২:৩২:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৫ ১২:৩২:৫২ পূর্বাহ্ন
মধ্যনগরে ১৪৪ ধারা প্রত্যাহার
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলায় বিএনপির দুটি সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে গত শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে রাত সোয়া ১০টা পর্যন্ত হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া ও কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। ওইদিন বিকেল পাঁচটার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের আটাইশা মাছিমপুর গ্রামের বাসিন্দা মিজানুর রহমান (৩২) কে গত ২৭ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে মধ্যনগর থানা পুলিশ। এক পক্ষের নেতারা গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি এবং অপরপক্ষের নেতা তাকে বিএনপির সক্রিয় কর্মী দাবি করা নিয়ে বিরোধের জের ধরে সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুস শহীদ ও মধ্যনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সুজন মিয়া এই দুটি পক্ষের লোকজনদের মধ্যে এই ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠায় এবং জনগণের জানমালের নিরপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকায় গত শুক্রবার রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপজেলার মধ্যনগর বাজার ও আশপাশের এলাকায় মাইকিং করে ১৪৪ধারা জারি করে উপজেলা প্রশাসন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শনিবার রাত ১২টা থেকে ১৪৪ধারা প্রত্যাহার করা হয়েছে। ওইদিন রাত পৌনে ১২টার দিকে উপজেলার মধ্যনগর বাজার ও আশপাশের এলাকা থেকে ১৪৪ধারা প্রত্যাহার করার বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ মাইকিং করে এই ঘোষণা দেওয়া হয়। মধ্যনগর থানার ওসি মো.সজীব রহমান বলেন, উপজেলার মধ্যনগর বাজার ও আশপাশের এলাকায় শুক্রবার রাতে ১৪৪ধারা জারি করায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল। গত শনিবার রাতে উপজেলা প্রশাসন ১৪৪ধারা প্রত্যাহার করায় মধ্যনগর বাজার ও আশপাশের এলাকায় অবস্থানে থাকা পুলিশকে থানায় নিয়ে আসা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, মধ্যনগর থানার ওসি জানিয়েছেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তাই জনগণের জান মালের নিরাপত্তা হওয়ার কোনো আশঙ্কা না থাকায় ১৪৪ধারা প্রত্যাহার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স