সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ-হত্যাকান্ডের ঘটনায় উদ্বেগ

  • আপলোড সময় : ২৪-০২-২০২৫ ১২:২৯:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৫ ১২:২৯:০০ পূর্বাহ্ন
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ-হত্যাকান্ডের ঘটনায় উদ্বেগ
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, হত্যার মতো নৃশংস সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। রবিবার (২৩ ফেব্রুয়ারি) পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ স¤পাদক মালেকা বানু সই করা এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ২৩ ফেব্রুয়ারি বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ মাধ্যমে জানা যায়, টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসে ডাকাতি ও নারীযাত্রীদের শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। ঘটনাসূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি রাত ১২টায় আমারি ট্রাভেলস নামে রাজশাহীগামী একটি বাস গাবতলী থেকে যাত্রা শুরু করলে ডাকতির উদ্দেশ্যে শহীদুল ইসলাম ওরফে মহিদুল ওরফে মহিত, মো. সবুজ, শরীফ ও তাদের সহযোগীরা অস্ত্রের মুখে ওই বাসের নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন স্থানে ঘুরিয়ে যাত্রীদের টাকা-পয়সা ও মালামাল লুট করে। এ সময় তারা নারী যাত্রীদের গয়না ও টাকা-পয়সা লুট করতে গিয়ে তাদের শ্লীলতাহানি করে। রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মির্জাপুর রথিয়া গ্রামে ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে ফুল তুলতে গিয়ে ৪র্থ শ্রেণির শিশু ধর্ষণের শিকার হয়েছে। জানা যায়, গত ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে নির্যাতনের শিকার শিশু সকালে ফুল সংগ্রহ করতে অভিযুক্ত রুহুল আমিনের বাড়িতে যায়। এ সময় রুহুল আমিন শিশুটিকে একা পেয়ে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে চা বাগানে এক শিশুকে ধর্ষণের চেষ্টার পর কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাসূত্রে জানা যায়, নিহত ওই শিশু গরু চরাতে চা বাগানে যায়। এ সময় শিশুটিকে একা পেয়ে অভিযুক্ত দিবস রেংগট ও তার সহযোগী মিলে ধর্ষণের চেষ্টা করে। তখন শিশুটি চিৎকার করলে তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানে অস্ত্রের মুখে রাস্তা থেকে তুলে নিয়ে এক পোশাককর্মী নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি ওই নারী কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে অটোরিকশায় ছিলেন। এ সময় অটোরিকশাটি বলুরচর গ্রামে ডিসি প্রজেক্টের সামনে এলে অভিযুক্ত দুই যুবক ওই নারীর পথ গতিরোধ করে ধলেশ্বরী নদীর তীরে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। জানা যায়, নির্যাতনের শিকার গৃহবধূকে ট্রলারে করে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে অভিযুক্ত ইয়ামিন মুন্সি, জামাল মোল্লা, জব্বার শেখ মিলে দলবদ্ধভাবে ধর্ষণ করে। বিবৃতিতে মহিলা পরিষদ জানায়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতিতে প্রতিনিয়ত ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, হত্যার মতো নৃশংস সহিংসতার ঘটনা ঘটেই চলেছে। এ ধরনের ঘটনার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, যা দেশের প্রশাসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছে। নারী ও কন্যার প্রতি সহিংসতার চিত্র দেশে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, স্বাভাবিক জীবন-যাপন এবং তাদের অগ্রযাত্রার পথে প্রতিবন্ধকতার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ ঘটনাগুলোয় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে এবং জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে যথাযথ শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানায়। নারী এবং কন্যার প্রতি সহিংসতার ঘটনায় দেশের নারীদের অবস্থান এবং নিরাপত্তার বিষয়টি অধিকতর গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে আশু কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানায় সংগঠনটি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ