সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপলোড সময় : ২৪-০২-২০২৫ ১২:২৭:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৫ ১২:২৭:২৯ পূর্বাহ্ন
শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার লংকাপাথারিয়া গ্রামে শ্বশুর বাড়ির বসতঘর থেকে জামাই সৌরভ মিয়ার (২২) ঝুলন্ত লাশ রবিবার সকালে উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার নোয়াবন্দ গ্রামে। ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নোয়াবন্দ গ্রামের সাজ্জাত হোসেনের ছেলে সৌরভ মিয়ার সঙ্গে একই ইউনিয়নের পাশের লংকাপাথারিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ের (১৯) বিয়ে সাত থেকে আট মাস আগে স¤পন্ন হয়। গত মঙ্গলবার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রাগ করে গৃহবধূ ওইদিনই তার বাপের বাড়ি লংকাপাথারিয়া গ্রামে চলে আসেন। শনিবার বিকেলে স্ত্রীকে নিজ বাড়িতে ফিরিয়ে নিতে সৌরভ শ্বশুর বাড়িতে আসেন। এ সময় শ্বশুর-শাশুড়ি বাড়িতে ছিলেন না। তারা মাসখানেক ধরে এলাকার বাইরে অবস্থান করছেন। শনিবার রাত নয়টার দিকে শ্বশুর বাড়িতে রাতের খাবার খেয়ে সৌরভ ঘুমিয়ে পড়েন। রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে স্ত্রী মাহিনূরের ঘুম ভাঙলে তিনি তার স্বামীকে ওই বসতঘরের আঁড়ের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। পরে প্রতিবেশীরা এসে জামাই সৌরভকে ঝুলন্ত অবস্থায় দেখে ঘটনাটি থানা পুলিশকে জানান। খবর পেয়ে রবিবার সকাল সাড়ে আটটার দিকে পুলিশ বসতঘরের ভেতর থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করে। ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জিয়া উদ্দিন বলেন, সৌরভ মিয়া মাদকাসক্ত ছিল বিষয়টি এলাকার সবাই জানেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা বলতে পারব না। স্ত্রী মাহিনূর বার বার বিলাপ করে বলছিলেন, হে আল্লাহ, আমার সব শ্যাষ অইয়া গ্যাছে। তুমি আমার স্বামীরে ক্যান কাইড়া নিলা। আমি কী অপরাধ করছিলাম। সৌরভ মিয়ার বাবা সাজ্জাত হোসেন (৫০) বলেন, আমার ছেলেডা গাঁজা খাইত। হেরে চিকিৎসাও করাইছি। কুনু লাভ অইছে না। গাঁজা খাওয়ার কারণে হে কিছুটা মানসিক ভারসাম্যহীন আছিইন। আমার ছেলের পোস্টমর্টাম (ময়নাতদন্ত) করার দরকার নাই। এই মৃত্যুর জন্য কেউ দায়ী না। ধর্মপাশা থানার এসআই হাফিজুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছিল। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। এই মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি