সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

তাহিরপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপলোড সময় : ২৪-০২-২০২৫ ১২:২৩:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৫ ০১:০৫:৩৯ পূর্বাহ্ন
তাহিরপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
স্টাফ রিপোর্টার ::
হাওরপাড়ের পিছিয়ে পড়া পরিবারের শিশুদের মধ্যে শিক্ষার মান বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন ডা. ননীভূষণ তালুকদার। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গুণী সান্নিধ্যে মতবিনিময় সভা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বিদ্যালয়ের প্রাক্তন কৃতী শিক্ষার্থী ও এই গুণীজন আরও বলেন, ছেলে-মেয়েদেরকে লেখাপড়ায় ভাল করাতে হলে পড়াশোনায় মনোযোগী করাতে গুরুত্ব দিতে হবে। ভাল কাজে তাদের আগ্রহী করে গড়ে তুলে হবে। তাহলে তারাও ভাল ফলাফল করবে। তারাও একদিন ডাক্তার, জজ, ব্যারিস্টার, মন্ত্রীও হতে পারে নিজ নিজ গুণে। ডা. ননীভূষণ আরও বলেন, শিশুরা পরিবারের বাবা-মাসহ অভিভাবকদের অনুসরণ করে। তারাই শিশুদের প্রথমেই ন্যায়-নীতি ও ভাল কাজে আগ্রহী হওয়ার কারিগর। এরপর বিদ্যালয়ের শিক্ষকদের অনুসরণ করেই তারা বড় হয়। শিশুদের প্রতি খেয়াল রাখতে হবে আর ভাল কাজে এবং পড়াশোনায় মনোযোগী করতে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ার লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল আবেদীন, আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র দে, বিকাশ তালুকদার, ক্রীড়া শিক্ষক আব্দুস শহীদ, সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪