সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

শান্তিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

  • আপলোড সময় : ২৪-০২-২০২৫ ১২:১৯:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৫ ১২:১৯:৪২ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জে যাত্রীবাহী দুই মাসের মুখোমুখি সংঘর্ষে ২০জন যাত্রীসহ এক চালক গুরুতর আহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী এলাকায় মদনপুর-দিরাই আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়, দিরাই থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাস গাগলী-নারাইনপুর পয়েন্টে একটি চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় জনরোষ থেকে বাঁচতে গাড়িটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন চালক। একপর্যায়ে বিপরীত দিক থেকে ছুটে আসা দিরাইগামী গেইটলক সার্ভিসের অপর একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় বাসটি। এসময় উভয় বাসের প্রায় ২০ জন আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনাস্থলে এসে বাসে আটকে পড়া চালককে উদ্ধার করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। এ ব্যাপারে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে পা আটকে থাকা অবস্থায় গুরুতর আহত চালককে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। স্থানীয়রা অন্যান্য আহতদের হাসপাতালে পাঠিয়েছেন। গাড়িগুলো রাস্তা থেকে সরানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা