সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

একুশে বার্তা’র মোড়ক উন্মোচন

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০১:২০:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০১:২০:০৪ পূর্বাহ্ন
একুশে বার্তা’র মোড়ক উন্মোচন
জামালগঞ্জ প্রতিনিধি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামালগঞ্জ প্রেসক্লাবের প্রকাশনায় ‘একুশে বার্তা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। মহান ২১ শে ফেব্রুয়ারী সকাল ১১টায় উপজেলা হল রুমে প্রেসক্লাবের ২৫তম সংকলন ‘একুশে বার্তা’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুন নূর। মোড়ক উন্মোচন শেষে প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর। আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রব, উপজেলা জামায়াতের আমির মো. হাবিবুর রহমান, নায়েবে আমির ফখরুল আলম চৌধুরী, জামালগঞ্জ সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অঞ্জন পুরকায়স্থ, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প