সুনামগঞ্জ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ড’ নিয়ে বিরোধী রাজনীতিকেরা তাচ্ছিল্য করেছিলেন: কয়ছর আহমদ ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করবে এআই শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন ভাটির জনপদে ‘ভাইয়াফি কুস্তি’ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিবৃতি ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি নাব্যতা সংকটে রঙ্গারচরা-পাটলাই নদী খননের দাবিতে মানববন্ধন অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী চুমু বা আদরের আড়ালে শৈশবের অস্বস্তি ও ট্রমার গল্প

শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে বিএনপি’র দুই’পক্ষের হাতাহাতি

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০১:১৫:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৫ ০৯:২৫:১৯ অপরাহ্ন
শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে বিএনপি’র দুই’পক্ষের হাতাহাতি
স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে উপজেলা বিএনপি’র দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়ে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে (১২টা ১ মিনিটে) উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করতে যান উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, জামালগঞ্জ থানা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠন, জামালগঞ্জ প্রেসক্লাব, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন থেকে দায়িত্বে থাকা সঞ্চালক তার হ্যান্ড মাইকে প্রথমে শ্রদ্ধা নিবেদনের জন্য উপজেলা প্রশাসনের নাম ঘোষণা করেন। এরপরই বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদনের জন্য বলা হয়। প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নাম ঘোষণা করলে শহীদ মিনারে ফুল নিয়ে যান উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দসহ কর্মীরা। এসময় হঠাৎ করে হট্টগোল সৃষ্টি হয়। এতে মুহূর্তেই দু’পক্ষের হাতাহাতি-মারামারি শুরু হয়। এতে নয়াহালট গ্রামের মৃত তহুর মিয়ার ছেলে ফারহান আলম আহত হন। তার মাথায় গুরুতর আঘাত লাগে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর জানান, এরকম জাতীয় একটি দিবসে শহীদ মিনারে অনাকাঙ্ক্ষিত ঘটনা দুঃখজনক। এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করার সময় উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তার সামনেই বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি শুরু হয়। পরে পুলিশ নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন

এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন