সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা

‘জনতার বিচার’ ও বিচারপতির জেলে যাওয়া প্রসঙ্গে

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৪ ০৪:২৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৪ ০৪:২৮:২২ অপরাহ্ন
‘জনতার বিচার’ ও বিচারপতির জেলে যাওয়া প্রসঙ্গে
‘জনতার বিচার’ দেখে জেলে গেলেন। এটি একটি সংবাদপ্রতিবেদনের শিরোনাম। জনতাকর্তৃক আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা ও পরবর্তীতে আদালতে নেওয়ার প্রাক্কালে জনতা কর্তৃক গণধোলাইয়ের শিকারে পরিণত হওয়া একজন প্রাক্তন বিচারপতি সম্পর্কে এমন অদ্ভুত শিরোনাম করা হয়েছে। এখানে এই বিচারপতির অন্যায় ও পক্ষাপাতদুষ্ট বিচারে প্রক্ষুব্ধ জনতা কর্তৃক গণধোলাইয়ের মুখে পড়ে নাজেহাল হওয়া অর্থাৎ ‘জনতার বিচার’ কার্যকর হওয়ার প্রসঙ্গটি প্রকটিত হয়েছে। প্রতিবেদনে প্রসঙ্গক্রমে উল্লেখ করা হয়েছে, “গত শুক্রবার (২৩ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আলোচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তরিত করেন স্থানীয় মানুষজন। পরে ভোরে বিজিবি তাকে কানাইঘাট পুলিশের কাছে হস্তান্তর করে।” কথা হলো, একজন বিচারপতি রাজনৈতিক পটপরিবর্তনের পরিপ্রেক্ষিতে দেশ ছেড়ে পালাবেন কেন? তিনি কী এমন অপকর্ম করেছেন যে, তাঁকে গোপনে দেশত্যাগ করতে হবে? এর পেছনে তো নিশ্চয়ই একটা কীছু কারণ অবশ্যই থাকতে হবে, রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন পরিসরে যা অপরাধ হিসেবে পরিগণিত হচ্ছে। একজন বিচারপতির কাজ আদালতে উপস্থাপিত আলামত, সাক্ষ্যসাবুদ ও আইনি যুক্তির বিবেচনা করে নিরপেক্ষ থেকে রায় প্রদান করা, অর্থাৎ রাষ্ট্রের সরকার কর্তৃক অনুমোদিত সকলের জন্য অবশ্যপালনীয় মূর্তনির্দিষ্ট আচরণবিধির কার্যকারিতা নিশ্চিত করা। কিন্তু মনে হচ্ছে, উক্ত বিচারপতি সেইসব নির্ধারিত আচরণবিধির ঊর্ধ্বে উঠে ক্ষমতাসীন রাজনৈতিক দলের পক্ষাবলম্বন করে সরকারের বিরোধীপক্ষের প্রতি বিচারের নামে অবিচার করেছেন, যা একজন বিচারপতির পক্ষে কোনও যুক্তি-বিচারেই সঙ্গত নয়। বিচারকাজ করার সময় বিচারপতি নিরপেক্ষ ছিলেন না, তিনি বিশেষ ক্ষমতাসীন দলের অনুকূলে বিচারকাজ করেছেন, সেটা স্পষ্ট একটা অবিচার। সাধারণ মানুষ সে-অবিচারে ক্ষুব্ধ হয়েছেন চেতনাগতভাবে, বাস্তব দৃষ্টান্ত হয়ে তারই বহিঃপ্রকাশ এই গণধোলাইরূপ ‘জনতার বিচার’। ঘটনাটি যতোই অদ্ভুত ঠেকুক না কেন তার মধ্যে একটি ঐতিহাসিক সত্য নিহিত আছে। সেটি হলো : কোনও আর্থসামাজিক ব্যবস্থার গঠন এমন একটি রূপপর্যায়ে পৌঁছে যেতে পারে যখন সমাজের সিংহভাগ মানুষকে নির্মম শোষণ-নির্যাতনের চাকার তলে পিষ্ট করে বান্ধবপোষণ অর্থনীতি (ক্রোনি ক্যাপিটালিজম) প্রতিষ্ঠিত হয় এবং সমাজ ঘুষ, দুর্নীতি, আত্মসাৎ ও খুনের অবাধ ক্ষেত্রে পরিণত হয়, যে-পরিসরে বিচার ব্যবস্থায় বিচারের নামে অবিচার চলতে থাকে, বিচারপতি তাঁর স্বাভাবিক বিবেককে বিক্রি করে দেন ব্যক্তিগত সম্পদ আহরণের মোহে অন্ধ হয়ে গিয়ে, অর্থাৎ বান্ধবপোষণ অর্থনীতির (ক্রোনি ক্যাপিটালিজমের) পরিসরে সীমাহীনভাবে ব্যক্তিগত সম্পত্তি বাড়ানোর লোভে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন ব্যতিক্রম বাদে অনেকে। এই ধরণের নীতিভ্রষ্ট বিচারপতিকে সাধারণ মানুষ ঘৃণা করেন, তারই প্রতিফলন ঘটেছে “-‘জনতার বিচার’ দেখে জেলে গেলেন” শিরোনামের বাক্যবিস্তারে। দেশের বৈচারিক পরিসরে প্রতিষ্ঠিত এই অপরিণামদর্শিতা সাধারণ দেশবাসীর কাছে একটি পরিতাপের বিষয় বটে। এর অবসান চাই। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে এই দাবি করছি যে, দেশের বিচারব্যবস্থার এই অবনতিশীল পরিস্থিতির অবসানকল্পে বিধিসম্মত ব্যবস্থা গ্রহণ করা হোক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন

দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন