সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা
ফলোআপ

শাল্লায় স্কুলের ভালো ভবন ভাঙার বিষয়ে তদন্ত আজ

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০১:১১:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০১:১১:৩৫ পূর্বাহ্ন
শাল্লায় স্কুলের ভালো ভবন ভাঙার বিষয়ে তদন্ত আজ
স্টাফ রিপোর্টার :: গত ১৭ ফেব্রুয়ারি শাল্লা উপজেলার মাসিক সাধারণ সভায় দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভালো একটি ভবন ভাঙার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনায় আসে। এরপরই জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে থেকে তদন্তের নির্দেশ দেয়া হয়। উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায় ও সহকারী শিক্ষা কর্মকর্তা আবু রায়হান যৌথভাবে এই তদন্ত করবেন বলে জানা গেছে। অন্যদিকে গত ৯ সেপ্টেম্বর আটগাঁও পাঁচহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরেকটি ভবন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম বিদ্যালয়ের পুরনো ভবন তাকে না জানিয়ে ভেঙে ফেলায় তিনি তৎকালীন ইউএনও এস.এম তারেক সুলতানের কাছে লিখিত অভিযোগ করেন। তিনি কোন নিলামের আবেদন দেননি বলে অভিযোগপত্রে উল্লেখ করেন। তৎকালীন শিক্ষা অফিসার স¤পূর্ণ ব্যক্তিগত লাভে সরকারি কোষাগারে টাকা জমা না দিয়েই ভবনটি বিক্রি করেছেন বলেও তিনি অভিযোগ করেন। এদিকে দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু শেখর রায় বলেন, আমি চিকিৎসা করতে দেশের বাইরে ছিলাম। আমি এসে দেখি বিদ্যালয়ের ভাবনটি ভেঙে ফেলা হচ্ছে। আমি তৎকালীন শিক্ষা অফিসার আব্দুস সালাম স্যারকে জিজ্ঞেস করেছিলাম আমার মতামত না নিয়ে কেন স্কুলের ভালো ভবনটি বিক্রি করলেন। তিনি বলেছিলেন আমি নাকি কমিটিতে নাই। পরে আমি আর কিছু বলিনি। ভবনটির বয়স মাত্র ১২ বছর। এ ভালো ভবনটি রেখেই আরেকটি ভবন নির্মাণ করা হয়েছে। যা না করলেও চলতো। এদিকে, এলাকার সচেতন মানুষের ভাষ্যমতে, এটি সরকারের অর্থের অপচয় করা হয়েছে। এ ধরনের আরও ভালো বিদ্যালয়ের ভবন ভাঙা হয়েছে। অথচ একেবারে ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে নতুন ভবন দেয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহনলাল দাস বলেন, তদন্ত দিয়েছি। ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া অধস্তন কর্মকর্তাদের দিয়ে কতটা স্বচ্ছ তদন্ত হবে - এমন প্রশ্নে তিনি বলেন, তদন্ত কাকে দিব এটা আমার বিষয়। এ বিষয়ে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায় বলেন, আমাদের অফিসে কোন কাগজপত্র নাই। তবে যাদেরকে নিলাম দেয়া হয়েছে তাদের কাছে আছে বলে জানান তিনি। এসব বিদ্যালয় ভবন নিলামের কোনও বিজ্ঞপ্তি দেয়া হয়েছে কিনা জানেন না তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স