সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

মধ্যনগরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ১৪৪ ধারা জারি

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ১২:৫২:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ১২:৫২:৩৭ পূর্বাহ্ন
মধ্যনগরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ১৪৪ ধারা জারি
মধ্যনগর প্রতিনিধি :: বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে গ্রেফতার করায় ও নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজারে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সুজন মিয়া এবং সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক স¤পাদক আবদুস শহীদের দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, হাতাহাতি ও দুটি ব্যক্তিগত অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে ওইদিন রাত সোয়া ১০টা পর্যন্ত উপজেলার মধ্যনগর বাজারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপজেলার মধ্যনগর বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মধ্যনগর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের বাসিন্দা এবং সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক স¤পাদক আবদুস শহীদ ও উপজেলার মধ্যনগর ইউনিয়নের আটাইশা মাছিমপুর গ্রামের বাসিন্দা ও মধ্যনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সুজন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। উপজেলার মধ্যনগর ইউনিয়নের আটাইশা মাছিমপুর গ্রামের বাসিন্দা ও ৯নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিজানকে নিজ গ্রামের সামনের সড়ক থেকে শুক্রবার বিকাল পাঁচটার দিকে গত বছরের ২৭নভেম্বর দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করে পুলিশ। ওইদিন সন্ধ্যা ছয়টার দিকে মিজানুর রহমান মিজানকে বিএনপির কর্মী দাবি করে মধ্যনগর থানা থেকে ছাড়াতে আসেন যুবদল নেতা আবদুস শহীদ। এই গ্রেফতারের পেছনে স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সুজন মিয়াকে দায়ি করা হয়। থানা থেকে আসামিকে না ছাড়ায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিাকে থানা পুলিশের বিরুদ্ধে মধ্যনগর বাজারে বিক্ষোভ মিছিল বের করেন আবদুস শহীদ ও তার লোকজন। বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, আবদুস শহীদের নেতৃত্বে তাঁর লোকজন সন্ধ্যা সাতটার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সুজন মিয়ার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত উপজেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক আবদুল কাইয়ূম মজনুর ব্যক্তিগত চেম্বারের আসবাবপত্র ভাঙচুর করেন। পরে রাত নয়টার দিকে সুজন মিয়ার নেতৃত্বে তার লোকজন সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক স¤পাদক আবদুস শহীদের ব্যক্তিগত কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করেন। ওইদিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সোয়া ১০টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন আহত হয়েছেন শোনা যাচ্ছে। তবে আহতদের মধ্যে উপজেলার চাপাইতি গ্রামের মনোয়ার হোসেন (৪০) গুরুতর আহত হন। অন্যান্যদের পরিচয় জানা যায়নি। মধ্যনগর থানার ওসি মো.সজীব রহমান বলেন, মধ্যনগর বাজার ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, দুই পক্ষের মধ্যে হাতাহাতি, ধাওয়া পাল্টা-ধাওয়া ও কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটনায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ও পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে শুক্রবার রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মধ্যনগর বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স