সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

অ্যাড. শিশির মনির মেধাবৃত্তি প্রদান

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ১২:৪৯:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০১:২৮:৫৬ পূর্বাহ্ন
অ্যাড. শিশির মনির মেধাবৃত্তি প্রদান
স্টাফ রিপোর্টার ::
শাল্লায় ২০৪ জন শিক্ষার্থীর মধ্যে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির মেধাবৃত্তি প্রদান এবং ১০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেয়া হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় শাল্লা উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের আয়োজনে শিশির মনির মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব জামসেদ আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, সবার আগে শিক্ষার্থীদের চরিত্র গঠন করতে হবে। পাশাপাশি একজন সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন- ‘আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দেবো।’ সুতরাং শিক্ষা ছাড়া উন্নত জাতি গঠন করা সম্ভব নয়। শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুস শহীদের সভাপতিত্বে ও বাহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক চম্পা তালুকদার এবং সাংবাদিক আমির হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সনজিত কুমার চন্দ, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শামস উদ্দিন, অ্যাডভোকেট হেলাল উদ্দিন, দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের উপদেষ্টা ও শাল্লা উপজেলা জামায়াত ইসলামীর আমীর নূরে আলম সিদ্দিকী, সিলেটের ইবনে সিনা হাসপাতালের ইনচার্জ রেজাউল ইসলাম, কৃষি বিশেষজ্ঞ প্রফেসর দ্বীন মোহাম্মদ দিপু, ভাটি বাংলা কলেজের অধ্যক্ষ রন্টু কুমার দাস প্রমুখ। এছাড়াও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদান রাখায় কয়েকটি স্কুল, মাদরাসা ও কলেজকে সম্মাননা প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স